Train Hijack: ১৫০ জন নাকি ৩০! কতজন পাকসেনাকে খতম করেছে বালোচরা? সরকারকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত ডেডলাইন বিদ্রোহীদের
Pakistan Train Hijack: পাকিস্তানের মাটিতে ভয়াবহ জঙ্গি হামলা। আস্ত একটা ট্রেন এবং অসংখ্য যাত্রীকে এখনও পণবন্দি করে রেখেছে বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA)। পাকসেনা অপারেশন শুরু হলেও তা সম্ভব হয়নি। একেবারে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বালোচের তরফে। আর এরপরেই নির্দিষ্ট দূরত্বে সরে যায় পাক আর্মি।
আর এরমধ্যেই চাঞ্চল্যকর দাবি বালোচ নেতা মামা কাদের বালোচ (Balochistan activist Mama Qadeer Baloch) CNN-News18 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জাফর এক্সপ্রেসে (Jaffar Express) থাকা ১৫০ জন পাকসেনাকে মেরে ফেলেছে জঙ্গিরা। (Pakistan Train Hijack)

আর এহেন দাবি ঘিরেই সরগরম হয়ে উঠেছে পাকিস্তান। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মামা কাদের বালোচ আরও জানিয়েছেন, বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA) স্বাধীনতা চেয়ে এমন চেষ্টা আগেও চালিয়েছে। আগেও বহু মানুষকে বন্দি বানিয়েছে।
তবে আগে থেকেই বিএলএ'র কাছে খবর ছিল যে ইদে বহু পাক সেনা এই জাফর এক্সপ্রেসে (Jaffar Express) বাড়ি ফিরছেন। একেবারে প্ল্যান করে আলাদা করা হয় তাদের। এবং সবাইকেই মারা হয়েছে বলে ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওই বালোচ নেতা। তাঁর কথায়, ১৫০ জনের মৃত্যু হয়েছে। এটা সবথেকে বড় অপারেশন বলেও দাবি।
যদিও বিএলএ'র তরফে ৩০ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, ২০০ টিরও বেশি মানুষকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও পাক সেনার তরফে এহেন দাবি খারিজ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে এক বার্তায় বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army (BLA) জানিয়েছে, পাক সরকারকে অবিলম্বে বন্দি রাখা বালোচ নেতাদের জেল থেকে মুক্ত করতে হবে। এজন্য সরকারকে ৪৮ ঘণ্টা চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে পাক সরকারের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
ফলে স্নায়ুর লড়াই বালোচ বিদ্রোহী এবং পাক সরকারের সঙ্গে দীর্ঘ হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকেসংগঠনের মুখপাত্র সে দেশের সংবামাধ্যমকে জানিয়েছেন, বিএলএ মজিদ ব্রিগেড ফতেহ স্কোয়াড ও এসটিওএস মিলিতভাবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ওই ট্রেনে হামলা চালিয়েছে। এদিন ট্রেনটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য।












Click it and Unblock the Notifications