কিসের ইঙ্গিত? রাশিয়া চিন সমস্যার মাঝে উচ্চক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল টেস্ট আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার একটি মিনিটম্যান তিন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর পরীক্ষা চালিয়েছে। এমনটাই বলছে খবর। এটি পারমাণবিকভাবে সক্ষম। দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 'মিনিটম্যান থ্রি' ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ।

কতদূর যেতে পারে এই মিসাইল ?

কতদূর যেতে পারে এই মিসাইল ?

প্রায় চার হাজার মাইল যেতে সক্ষম হয় এটি। সেই অনুযায়ী এটি মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত যেতে সক্ষম। সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল ১২টা ৪৯ মিনিটে। এটি উৎক্ষেপণ করা হয় মার্কিন পারমাণবিক বাহিনীর প্রস্তুতি এবং নিজেদের আস্থা প্রদর্শনের জন্য।

 মার্কিন দাবি

মার্কিন দাবি


তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিতে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই মিসাইল উৎক্ষেপণটি ছিল নিয়মিত রুটিনের একটি অংশ। এএফ গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মুখপাত্র স্টিভেন উইলসন বলেন, গত ৪ আগস্টে এই পরীক্ষাটি হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

কথা বলেছেন ন্যান্সি পেলোসিও

কথা বলেছেন ন্যান্সি পেলোসিও


মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে কিছুটা বিলম্ব হয়। এক মার্কিন কর্মকর্তা বলেন এই সিদ্ধান্তকে বিচক্ষণ।

ব্যালিস্টিক মিসাইল

ব্যালিস্টিক মিসাইল

ব্যালিস্টিক মিসাইল হল সেই সব ক্ষেপণাস্ত্র, যা সাধারণত একটি রকেট-চালিত স্ব-নির্দেশিত কৌশলগত-অস্ত্র ব্যবস্থা এবং যা একটি নিক্ষেপী গতিপথ অনুসরণ করে উৎক্ষেপণ স্থান থেকে পূর্বনির্ধারিত লক্ষ্যে বিস্ফোরক সরবরাহ করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচলিত উচ্চমাত্রার বিস্ফোরকের পাশাপাশি রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এগুলি ভূগর্ভস্থ নিক্ষেপ-কক্ষ (সাইলো) এবং ভ্রাম্যমাণ নিক্ষেপমঞ্চ ছাড়াও বিমান, জাহাজ এবং ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যেতে পারে।

প্রথম দিককার এমন ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এ-৪ (A-4), যা ভি-২ (V-2) নামেও পরিচিত। নাৎসি জার্মানি ১৯৩০ ও ১৯৪০-এর দশকে ভি-২ (V-2) ক্ষেপণাস্ত্রের আধুনিকায়নে ভূমিকা রাখে, যাতে এতে পরিচালকের ভূমিকায় ছিলেন জার্মানির বায়বাকাশ প্রকৌশলী ও মহাকাশ স্থপতি ভের্নহার ফন ব্রাউন। ১৯৪২ সালের ৩রা অক্টোবর তারিখে ভি-২ (V-2) সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ১৯৪৪ সালের ৬ই অক্টোবর প্যারিসে এটি নিক্ষেপ করা হয়। এর দুই দিন পর আরেকটি ভি-২ ক্ষেপণাস্ত্র লন্ডনে নিক্ষেপ করা হয়।বিশ্বের মাত্র ৭টি দেশ অর্থাৎ রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত এবং উত্তর কোরিয়ার কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভারতের অগ্নি-৫ এই শ্রেণীর একটি ক্ষেপণাস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+