খসে পড়ল পাকিস্তানের মুখোশ! ভারতের হামলায় তছনছ বালাকোটের গ্রাম, বলছেন বাসিন্দারাই
পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা।
পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এদিন সকালে খবর আসে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। বহু জঙ্গির মৃত্যু হয়েছে। ভোর রাতে মিরাজ ২০০০ বিমান দিয়ে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। ১২টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। তারপরই ভারতের একের পর এক সংবাদমাধ্যমে খবর আসতে শুরু করে। সারা দেশে আনন্দের জোয়ার বয়ে যায়।

যদিও পাকিস্তান প্রথমেই এই ঘটনা অস্বীকার করে। এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করা হয়। বলিউড সিনেমা দেখেই এই অবস্থা ভারতের। এমন কটাক্ষও করা হয়। যদিও পাশাপাশি বলা হয়েছে, ভারতের হামলার বদলা নেওয়া হবে। পাকিস্তান জবাব দেবে। ফলে বোঝাই যাচ্ছে, পাকিস্তান বিব্রত হয়ে রয়েছে। একদিকে ভারতের পরাক্রমকে স্বীকার করতে পারছে না। আবার ভারত যে ক্ষতি করেছে তা মানতেও পারছে না।
তবে যেখানে হামলা হয়েছে সেই পাখতুনখোয়া এলাকার বালাকোটেক বাসিন্দারা পাক সরকারের মিথ্যার মুখোশ খুলে দিয়েছেন। গ্রামের বাসিন্দারা বলছেন, রাতের অন্ধকারে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। অনেকে হতাহতও হয়েছে।
বিবিসি হিন্দি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বাসিন্দারা ভারতীয় বায়ুসেনা হামলার কথা স্বীকার করছেন। যা পাকিস্তান সরকার ও বায়ুসেনা অস্বীকার করেছে।
বাসিন্দারা বলছেন, রাত ৩টে নাগাদ প্রচণ্ড জোর শব্দ হয়েছে। মনে হচ্ছিল প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। ৫-১০ মিনিট তা স্থায়ী ছিল। যার ফলে অনেকেই সারা রাত ঘুমোতে পারেননি। সকালে উঠে দেখা যায় বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications