গত ডিসেম্বর থেকেই মৃত, তার পরেও কোল আলো করে এল এক শিশু

গত ডিসেম্বর মাস থেকে 'ব্রেন ডেড' ঘোষিত হওয়া সত্ত্বেও এক পর্তুগিজ মহিলা গত বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

তাঁর মস্তিষ্কের মৃত্যু ঘটেছে গত ডিসেম্বর মাসেই। কিন্তু স্থানীয় সময় গত শুক্রবার (৩০ মার্চ) তাঁর শেষকৃত্য করা হল। তার ঠিক আগের দিনই তিনি দন্স দিলেন সুস্থ স্বাভাবিক এক পুত্র সন্তানের। এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে পর্তুগালের পোর্তো শহরে। না কোনও মিরাকল নয়, এ সম্ভব হয়েছে চিকিৎসা বিজ্ঞানের জাদুতে।

গত ডিসেম্বর থেকেই মৃত, তার পরেও কোল আলো করে এল এক শিশু

২০১৮ সালের শেষের দিকে একদিন, ২৬ বছরের ক্য়াটেরিনা সেকেইরা হঠাই তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল। সেই সময় তিনি ১৯ সপ্তাহের সন্তান সম্ভবা ছিলেন। তাঁকে পোর্তোর সেন্ট জন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে কৃত্রিম উপায়ে কোমা-তে রাখা হয়। কিন্তু গত ২৬ ডিসেম্বর তারিখে তাঁর লড়াই থেমে যায়। চিকিৎসকরা জানান, তাঁর মস্তিষ্কের মৃত্যু ঘটেছে।

ক্য়াটেরিনা দেহদানের অঙ্গীকার করেছিলেন। পর্তুগালের আইন অনুযায়ী এই ক্ষেত্রে পরিবারের সম্মতি অনুসারে তাঁর গর্ভের সন্তানকে রক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে ৫৬ দিন ধরে কৃত্রিম উপায়ে ক্যাটেরিনার শরীরকে জীবিত রেখে সন্তানকে রক্ষা করা হয়। গত বৃহস্পতিবার সি-সেকশন পদ্ধতিতে সুস্থ অবস্থায় ক্যাটেরিনার শিশুর জন্ম হয়।

তাঁর নাম দেওয়া হয়েছে সালভাদোর। জন্মের সময় তার ওজন ছিল ১.৭ কিলোগ্রাম। আপাতত তাকে আগামী তিন সপ্তাহ হাসপাতালেই টিকিৎসরকদের নজরদারিতে রাখা হবে।

মস্তিষ্কের মৃত্যুর পরও সন্তানের জন্ম দেওয়ার ঘটনা অবশ্য পর্তুগালে এই প্রথম নয়। ২০১৬ সালে লিসবনে লরেঙ্কো নামে এক শিশুরও একই পরিস্থিতিতে জন্ম হয়। তার মায়ের মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল তার জন্মের ১৫ সপ্তাহ আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+