বাবা ভাঙ্গার চমকপ্রদ ভবিষ্যদ্বাণী ২০২৪ সালের জন্য! সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা থেকে পুতিনকে হত্যার চেষ্টা
বাবা ভাঙ্গা বলকানের নস্ট্রাদামস নামে পরিচিত ছিলেন। যিনি ৯/১১ হামলা এবং ব্রেক্সিট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি ২০২৪ সালের জন্যও কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত বাবা ভাঙ্গার ৮৫ শতাংশ ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। চেরনোবিল বিপর্যয় থেকে প্রিন্স ডায়ানার মৃত্যু এবং সোভিয়েত ইউনিয়নের পতনের ভবিষ্যদ্বাণী তিনি করেছিলেন। ২০২৪-এ একজন দেশবাসী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরে হামলা চালাবে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

এখনও পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন পুতিনের অসুস্থতা কিংবা ক্যান্সার নিয়ে গুজব প্রত্যাখ্যান করেছে। পুতিনের মৃত্যুর দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে। বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ২০২৪-এ একটি বড় দেশ জৈবিক অস্ত্র পরীক্ষা বা আক্রমণ করবে। এছাড়াও তিনি ইউরোপে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাও করে গিয়েছেন।
বাবা ভাঙ্গা ২০২৪ সালের জন্য আর্থিক সংকটের বিষয়েও সতর্ক করে গিয়েছেন। যা বিশ্ব অর্থনীতিকে নাড়া দেবে। পশ্চিম থেকে পূর্বে অর্থনৈতিক শক্তির পরিবর্তন-সহ বেশ কয়েকটি কারণের দিকেও ইঙ্গিত করে গিয়েছেন তিনি। এছাড়াও তিনি গুরুতর আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত ঘটনা এবং প্রাকৃতিক বিপর্যয়েরও পূর্বাভাস দিয়ে গিয়েছেন।
অন্যদিকে তিনি বেশ কিছু ইতিবাচক ভবিষ্যদ্বাণীও করে গিয়েছিলেন ২০২৪ সালের জন্য। অ্যালজেইমার্সের মতো রোগের নতুন চিকিৎসা এবং ২০২৪ সালের মধ্যে ক্যানসারের নিরাময়-সহ চিকিৎসা বিজ্ঞানে উন্নতির আশা করে গিয়েছেন।
বুলগেরিয়ার বাসিন্দা ছিলেন বাবা ভাঙ্গা। যিনি একজন ফকির ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই চোখের আলো চলে যায়। তাঁর কাছে সবটাই অন্ধকার হয়ে যায়। ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন। কিন্ত ক্যান্সারে ১৯৯৬ সালে প্রয়াত হন তিনি। তবে জীবিত কালে বিশ্বের জন্যে একাধিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। অন্ধকারেই মধ্যেই নাকি আগামীদিনে কি ঘটতে চলেছে তা দেখতে পেতেন। আর সেই মতো ৫০৭৯ বছর পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। যার অধিকাংশই মিলে যায়।












Click it and Unblock the Notifications