Bangladesh: 'জয় বাংলা...', 'প্রধানমন্ত্রী' পদে হাসিনাই? বাংলাদেশে মসজিদের স্ক্রিনে বড় ইঙ্গিত! ভয়ে কাঁটা ইউনূস
Bangladesh: 'জয় বাংলা, 'আওয়ামী লীগ আবার ফিরবে'! বাংলাদেশের অন্যতম বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠল এবার এই বার্তা। যা রীতিমত বুকে ধরাচ্ছে ইউনূসের। যদিও এই ঘটনার পরেই একেবারে কড়া হাতে ময়দানে নেমেছে সে দেশের পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বাংলাদেশের পুলিশের দাবি, একেবারে ইচ্ছাকৃত করে এই ঘটনা ঘটানো হচ্ছে। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় 'যমুনা' টিভি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার দুপুরে হঠাত করেই ওই ফেনী বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে ভেসে উঠতে দেখা যায়, ''জয় বাংলা, 'আওয়ামী লীগ আবার ফিরবে'!

অর্থাৎ দেশের মসনদে ফের একবার যে আওয়ালী লিগ সুপ্রিমো শেখ হাসিনাই ফিরবে তা ভেসে ওঠে। আর এমন বার্তা খোদ মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কার্যত স্থানীয় মানুষের মধ্যে এই ঘটনায় ক্ষোভ এবং অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট মসজিদ কতৃপক্ষ। রাতারাতি এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় মানুষজন ওই সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, মসজিদটি সংস্কার করা হয় সম্প্রতি। মূলত এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। কিন্তু হঠাত করেই নজর আসে যে, 'আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা' লেখাটি ভেসে উঠেছে ওই এলইডি স্ক্রিনে। একবার নয়, সেটি লাগাতার ভেসে উঠতে শুরু করে। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে গেটের সামনে একই ভাবে ডিজিটাল স্ক্রিনে 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে' বলে একটি লেখা ভেসে ওঠে। এমনকি গত ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা প্রদর্শন হয়। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে রেল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, বিপুল বিক্ষোভ-আন্দোলনে গত অগাস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications