খুনিদের ভরসায় ক্ষমতায় টিকে রয়েছে হাসিনার সরকার, তোপ ফখরুল ইসলামের

ফখরুল
ঢাকা, ৮ জুন: জনগণের ইচ্ছেতে নয়, আওয়ামী লীগের সরকার টিকে রয়েছে খুনিদের ভরসায়, অস্ত্রের জোরে। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন সাংবাদিক মহিউদ্দিন খান মোহন। সেই বইয়ের প্রকাশনা উপলক্ষে আমন্ত্রিত হয়েছিলেন ফখরুল ইসলাম। তিনি বলেন, "ভোটে প্রহসন করে ক্ষমতায় এসেছে এই সরকার। এরা অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে রয়েছে। শুধু পেশাদার খুনিরাই যে এদের ভরসা, তাই নয়, যারা কখনও খুন করেনি, তাদেরও এ কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে। এমনকী, আইনশৃঙ্খলা বাহিনীকেও খুনি বানিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে। ষড়যন্ত্র চলছে। কিন্তু এতে কোনও লাভ হবে না। কারণ শহিদ জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সব সময় মানুষের অধিকারের দাবিতে সংগ্রাম করেছেন। তিনি তাঁর কর্ম ও আদর্শ নিয়ে ১৬ কোটি বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।"

যদিও এ সব অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নয় আওয়ামী লীগ। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রবিবার জাতীয় প্রেস ক্লাবে বলেছেন, "২০১৯ সালের আগে এ দেশে নির্বাচন আশা করা বৃথা। বিএনপি এবং তার সহযোগীরা যতই আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলুক না কেন, তাতে সরকারের কোনও ক্ষতি হবে না। মানুষ বিএনপি-র চরিত্র বুঝে গিয়েছে।" তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে পেশ করা বাজেট নিয়েও নানা কটু কথা বলেছে বিএনপি। কিন্তু এবারের বাজেটে যে সামাজিক দায়বদ্ধতা দেখানো হয়েছে, তা খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় দেখাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+