বাংলাদেশে এই নির্বাচনে শেখ হাসিনার জয়জয়কার, পেলেন বিপুল ভোট! পদত্যাগ করলেন ইউনূস ঘনিষ্ঠ নাহিদ
Bangladesh: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মহম্মদ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সেই পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে ছিলেন নাহিদ। হঠাত কেন জল্পনা তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে সে দেশে।
যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের (Bangladesh) বুকে গঠন হতে চলেছে। সেই দলের রাশ নাহিদ ইসলামের হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত বছর বাংলাদেশের (Bangladesh) বুকে যে ছাত্র আন্দোলন দেখা যায় তাতে বড় ভূমিকা ছিল মহম্মদ নাহিদ ইসলামের। এমনকী নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তবর্তী সরকার গঠন হয় সে দেশে তাতেও বড় ভূমিকা ছিল বলে খবর। শোনা যায়, ইউনূস এবং মহম্মদ নাহিদ ইসলাম খুবই ঘনিষ্ঠ। আগামী শুক্রবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বুকে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে।
এই দলে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত ছাত্রনেতারা একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল তাঁদেরকেই রাজনৈতিক দলের শীর্ষে দেখা যাবে। নাহিদ ইসলাম ছাড়াও, দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে ফের একবার বাংলাদেশের বুকে শেখ হাসিনা পন্থীদের জয়জয়কার।
সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন ছিল। আর তাতে বিএনপি-জামায়াত প্যানেলের চেয়ে আওয়ামী লীগপন্থীরা বেশি পদ পেয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট চলে। শেষে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিপুল ভোট পেয়েছে। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন, তাদের মধ্যে ২০২ জন ভোট দিয়ে ছিলেন। এই ফলাফল সামনে আসতেই বাংলাদেশজুড়ে গুঞ্জন... তাহলে ফের সে দেশের মসনদে শেখ হাসিনা সরকার।












Click it and Unblock the Notifications