বাংলাদেশের সব কিছু ধ্বংস করেছে সরকার! আর যা বলছেন বিএনপি নেতা
দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। এমনটাই অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। এমনটাই অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র শেষ, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই।

শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা। এসবের বিরুদ্ধে খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে কারাবন্দি করা হয়েছে। অভিযোগ করেছেন নজরুল ইসলাম খান।
নয়াপল্টনের এক হোটেল এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান আরও বলেন, খালেদা জিয়া একটি পরিত্যাক্ত কারাগারে বন্দি রয়েছেন। সেই কারাগারে আর কোনও কয়েদি নেই। তিনি অসুস্থ, তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছিল চিকিৎসকরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications