পাকিস্তানের আকাশ পথ এড়ানোর নির্দেশ মার্কিন বিমান সংস্থাগুলিকে
হামলা চালাতে পারে পাকিস্তান, তাই পাকিস্তানের আকাশ পথ এড়িয়ে যাওয়ার জন্য দেশের সব বিমান সংস্থাগুলিকে সতর্ক করল আমেরিকা।
হামলা চালাতে পারে পাকিস্তান, তাই পাকিস্তানের আকাশ পথ এড়িয়ে যাওয়ার জন্য দেশের সব বিমান সংস্থাগুলিকে সতর্ক করল আমেরিকা। আমেরিকার বিমানের উপর পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন গোয়েন্দারা খবর পেয়েছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা বলে জানা গিেয়ছে।

ট্রাম্প সরকারের এই নির্দেশিকায় হইচই পড়ে গিয়েছে আমেরিকার বিমান সংস্থাগুলির মধ্যে। কারণ ক্রিসমাসের ছুটিতে অনেকেই বাইরে বেড়াতে গিয়েছেন। পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে অনেক মার্কিন বিমানই যাওয়া আসা করে। তবে কেন শুধু মার্কিন বিমানগুলিকেই কেন টার্গেট করা হচ্ছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
আমেরিকাকে সন্ত্রাসবাদের মদত দাতা হিসেবে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে আমেরিকা। হাফিজ সইদকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিল ট্রাম্প সরকার।












Click it and Unblock the Notifications