টুইটার কেনা নিয়ে এলন মাস্কের প্রস্তাব পুনর্বিবেচনা করবে কর্তৃপক্ষ! কেন জানেন?

কিছুদিন আগেই ৪৬.৫ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন এলন মাস্ক৷ তাঁর এই প্রস্তাবের পর টুইটারের শেয়ারহোল্ডারদের অনেকেই এটির বিরোধিতা করেছিলেন৷ এবার টুইটার কর্তৃপক্ষ মাস্কের প্রস্তাব পুনর্বিবেচনা করার কথা

কিছুদিন আগেই ৪৬.৫ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন এলন মাস্ক৷ তাঁর এই প্রস্তাবের পর টুইটারের শেয়ারহোল্ডারদের অনেকেই এটির বিরোধিতা করেছিলেন৷ এবার টুইটার কর্তৃপক্ষ মাস্কের প্রস্তাব পুনর্বিবেচনা করার কথা বললেন।

মাস্কের প্রস্তাব পুনর্বিবেচনা করবে কর্তৃপক্ষ!

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জাীনালে এরকমই একটি খবর প্রকাশিত হয়েছে। দ্য বিজনেশ ডেইলির পক্ষ থেকেও একটি প্রতিবেদনে বলা হয়েছে টুইটার কতৃপক্ষ মাস্ক প্রস্তাবকে আবার একবার বিবেচনা করতে চলেছে৷ এলন মাস্ক এখন টুইটারের ৯.২ শতাংশ শেয়ার হোল্ড করেন৷ তবে মালিকানার জায়গাতে আসতে গেলে তাঁকে কোম্পানির ১৫ শতাংশ শেয়ারের মালিকানা পেতে হবে৷ ঠিক এখানেই অনেকে মাস্কের প্রস্তাবের বিরোধিতা করেছেন৷

এরকমই একজন হলেন, সৌদি আরবের ব্যবসায়ী প্রিন্স তালাল আলওয়ালিদ। কয়েকদিন আগে টুইটারে তিনি লিখেছিলেন, ' আমি বিশ্বাস করি না যে এলন মাস্কের প্রস্তাবিত ৪৩ বিলিয়ন ডলায় অফারটি টুইটারের বৃদ্ধির সম্ভাবনার অন্তর্নিহিত মূল্যের কাছাকাছি একটি দাম৷

টুইটারের বৃহত্তম এবং দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডারদের একজন হওয়ায়, কিংডম হোল্ডিং কোম্পানি এবং আমি এই অফারটি প্রত্যাখ্যান করি।' সংবাদমাধ্যমের প্রকাশিত খবর এলন মাস্ক টুইটারের শেয়ার হোল্ডারদের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করছেন৷ ও ভিডিও কলে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছেন৷

এর আগেও টুইটার ক্রয় করতে চাওয়ার পেছনে ফ্রিডাম অফ স্পিচ অর্থাৎ বাকস্বাধীনতার সুরক্ষার বিষয়টিকেই তুলে ধরেছিলেন মাস্ক৷ এবারও ঠিক সেই জিনিসটিকে শেয়ারহোল্ডারদের সামনে রাখছেন মাস্ক৷

এর আগে টুইটার কিনতে চেয়ে সংস্থার চেয়ারম্যান ব্রেট টেলরকে চিঠিতে মাস্ক লিখেছিলেন, 'আমি টুইটারে বিনিয়োগ করেছি কারণ আমি বিশ্বাস করি বিশ্বজুড়ে বাকস্বাধীনতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপসটির। আমি বিশ্বাস করি যে একটি কার্যকর গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা একটি সামাজিক প্রয়োজন৷ টুইটারে এ সংক্রান্ত অসাধারণ সম্ভাবনা রয়েছে। এবং আমি এটিকে আনলক করব।' যদিও প্রথমে (১৪ এপ্রিল) টুইটারের প্রতি শেয়ার কেনার জন্য ৫৪.২০ ডলারের যে দর মাস্ক দিয়েছিলেন তাতেই তিন স্থির রয়েছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+