এরপরে আপনি, রুশদির ওপর হামলার ঘটনায় নিন্দা করে প্রাণনাশের হুমকি পেলেন লেখিকা জেকে রাউলিং
এরপরে আপনি, রুশদির ওপর হামলার ঘটনায় নিন্দা করে প্রাণনাশের হুমকি পেলেন লেখিকা জেকে রাউলিং
শুক্রবার একটি অনুষ্ঠানে দুষ্কৃতির ছুরির আঘাতে আহত হন বিখ্যাত লেখক সলমন রুশদি। তাঁর চোখ ও যকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেন বিখ্যাত লেখিকা জে কে রাউলিং। টুইটারে স্ক্রিনশট শেয়ার করে জানান, ঘটনার নিন্দা প্রকাশ করার জন্য তিনিও প্রাণনাশের হুমকি পেয়েছেন। সলমন রুশদির ওপর হামলার ঘটনায় সাহিত্য জগতের একাধিক ব্যক্তিত্ব নিন্দা প্রকাশ করেছেন।

প্রাণনাশের হুমকি পেলেন হ্যারি পটারের লেখিকা
রুশদির ওপর হামলার নিন্দা করে হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং লেখেন, সলমন রুশদির ওপর হামলার ঘটনাটি শোনার পর থেকে তিনি অসুস্থ বোধ করছেন। তিনি আশা করছেন, রুশদি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এরপরেই টুইটারে এক ব্যক্তি কমেন্ট করেন, 'চিন্তা করবেন না, তালিকাতে আপনার নামও রয়েছে।' হুমকি দেওয়া ওই ব্যক্তি টুইটারে সলমন রুশদির হামলাকারীর প্রশংসা করেছেন। সেই স্ক্রিনশট রাউলিং টুইটারে শেয়ার করেন।

ভেলন্টিলেশনে সলমন রুশদি
শুক্রবার নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে লেখক সলমন রুশদির ওপর হামলা হয়। ঘটনায় ঘাড়ে ও পেটে গভীর ক্ষত তৈরি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে দ্রুত চিকিৎসা শুরু হয়। তাঁর অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। কথা বলার ক্ষমতা তিনি হারিয়েছেন। সুস্থ হওয়ার পর একটি চোখ লেখক হারাতে পারেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ছুরিকাঘাতের জেরে তাঁর স্নায়ু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর যকৃত। অন্যদিকে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছরের ওই যুবক নিউ জার্সির বাসিন্দা। তবে হামলার কারণ পুলিশ এখনও জানতে পারেনি।

আত্মগোপন করে ছিলেন রুশদি
গত কয়েক দশক ধরে আত্মগোপন করে ছিলেন ভারতীয় বংশোদ্ভুত এই লেখক। রুশদি ১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস নামে একটি উপন্যাস প্রকাশিত হয়। এরপর থেকেই বিতর্কের সৃষ্টি হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লা খামেনি তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতেয়া জারি করেন। তারপর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন। তিনি এক সময় ছয় মাসে ৫৮ বার জায়গা বদল করেছিলেন। গত ২০ বছর ধরে তিনি নিউ ইয়র্কে রয়েছেন। নব্বইয়ের দশকে ইতালির মিলানে তাঁর ওপর হামলা হয়। সম্প্রতি তিনি নতুন করে হামলার হুমকি পাচ্ছিলেন। পারিবারিক একটি অনুষ্ঠানে তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।












Click it and Unblock the Notifications