'মোদী ইজ বস' প্রধানমন্ত্রীর প্রশংসায় উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্টনি অ্যালবানসে। সিডনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে তাঁকে বস বলে সম্বোধন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিন দেশের সফরে জাপান থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যেভাবে ভারতের প্রধানমন্ত্রী এই মঞ্চে জনপ্রিয় এর আগে কখনও কোনও দেশের প্রদানমন্ত্রীকে তিনি দেখেননি।

হাততালি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান সেখানে বসবাসকারী ভারতীয়রা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মানুষের সঙ্গেই গভীর যোগাযোগ রয়েছে। তিনি এদিন তাঁর ভারত সফরের কথা স্মরণ করেছেন। গত মার্চ মাসে তিনি ভারত সফরে এসেছিলেন এবং সেসময় তিনি যে আতিথেয়তা পেয়েছিলেন তা চিরদিন মনে থাকবে বলে জানিয়েছেন। সেসময় ভারতে এসে হোলি সেলিব্রেশনের কথা স্মরণ করেছেন তিনি।

তিন দেশের সফরে বিদেশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস । সেখানে বসবাসকারী ভারতীয়রা তুমুল উৎসাহ দেখাতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications