বাড়িতে বসে রান্না করার 'খোঁচা', উত্তর মেরুতে গিয়ে সমালোচকদের স্যান্ডউইচ বানালেন 'ধন্যি মেয়ে' জেড
জেড ৬০০ কিলোমিটার যাত্রা করে তিনি পৌঁছে গিয়েছেন উত্তর মেরুতে। সেখানে প্লেটে স্যান্ডউইচ নিয়ে যোগ্য জবাব দিয়েছেন সমালোচকদের।
কয়েকবছর আগে টেডএক্স টক শোয়ে নিজের বক্তব্য রেখেছিলেন জেড হ্যামেস্টার। সেই ভিডিওর কমেন্টে কেউ তাঁকে নিয়ে মজা করে বসেন। সেখানে তাঁকে মেয়ে বলে বাড়িতে বসে স্যান্ডউইচ বানাতে বলা হয়। তবে জেডের জেদ এতটাই সাংঘাতিক যে তিনি ঠিক করেন, মেয়ে হওয়ার এই অপমানের বদলা তিনি নেবেন। তবে অন্যভাবে।

তারপরই ৬০০ কিলোমিটার যাত্রা করে তিনি পৌঁছে গিয়েছেন উত্তর মেরুতে। সেখানে প্লেটে স্যান্ডউইচ নিয়ে যোগ্য জবাব দিয়েছেন সমালোচকদের।
জেডের বয়স মাত্র ১৬ বছর। বাবাকে নিয়ে মেরুপ্রদেশে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর এই অসামান্য কীর্তির সাক্ষী থাকতে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের দুই ক্যামেরাম্যান গিয়েছেন। গোটা ঘটনা তাঁরা ক্যামেরায় শ্যুটিং করে নিয়ে এসেছেন।
a 16-year-old girl became the youngest person to complete a 600km trek to the North Pole, the South Pole and Greenland. This was her message to the men who wrote her comments telling her to stay in a kitchen and make a sandwich: pic.twitter.com/SNgIQr9cR3
— badass woman alert (@badass_w) 26 January 2018
মেরুপ্রদেশে দাঁড়িয়ে হাতে স্যান্ডউইচ নিয়ে ছবি দিয়ে বেশ মজা পেয়েছেন তিনি। টেড শোয়ে মহিলাদের উঠে আসার কথাই তিনি বলেছিলেন। তবে সেটা ইউটিউবে মুক্তি পেতেই লোকে নানা ধরনের অশালীন মন্তব্য করতে শুরু করে। মহিলাদের খাটো করতে স্যান্ডউইচ বানানোর কথা বলা হয়। সেটাই মেরুতে গিয়ে করে দেখালেন জেড।












Click it and Unblock the Notifications