বান্ধবীকে খুন করে রান্না করলেন অস্ট্রেলীয় শেফ!

অস্ট্রেলিয়ার এক শেফ মার্কাস ভলকে (২৮) নিজের বান্ধবীকে খুন করেছেন। কিন্তু খবর এটা নয়। খবর হল খুন করার পর বান্ধবীর দেহকে বিভক্ত করে তা রান্না করেছেন ওই শেফ। তারপরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি। মার্কাসের বাড়ি থেকে পচা মাংসের দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ মার্কাসের বাড়ির গ্যাস স্টোভে বসানো পাত্রে তাঁর বান্ধবীর দেহের কিছু অংশ দেখতে পায়। বাকি অংশ জঞ্জাল ফেলার জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে মার্কাসের বান্ধবী ইন্দোনেশিয়ার মেয়ে ছিলেন। তার নাম মায়াঙ্গ প্রাসেটিও। সম্প্রতি মার্কাস তাঁর বান্ধবীকে নিয়ে এই নতুন বাড়িতে থাকতে শুরু করেছিলেন। মার্কাসের পরিবারের তরফে জানানো হয়েছে, কোনওদিনও মার্কাসের আচরণে অস্বাভিক কিছু মনে হয়নি। বরং মিয়াঙ্গের সঙ্গে খুশি ছিল মার্কাস। বড়দিনের সময় তার বাড়ি যাওয়ারও কথা ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল।
পুলিশি তদন্ত শুরু হয়েছে। কিন্তু ঠিক কোন সময়ে এই খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বুধবার থেকে সেই পচা গন্ধ মার্কাসের বাড়ির ভিতর থেকে আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। শনিবার রাতে পুলিশ মার্কাসের বাড়ি যায়।
প্রতিবেশীরা পুলিশকে এও জানিয়েছেন, মার্কাসের বান্ধবী অত্যন্ত সুন্দরী ছিলেন। তবে তা নিয়ে মার্কাস নিরাপত্তাহীনতায় ভুগছে বলে কখনও মনে হয়নি। এই মর্মান্তিক ঘটনাটি কেন ঘটল তা এখনও ঠাহর করে উঠতে পারছেন না প্রতিবেশীরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications