১০ হাজার উট মেরে ফেলবে অস্ট্রেলিয়া

বেশি পানি খেয়ে ফেলছে বলে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় থাকা ওই উটগুলোকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হবে। এই কার্যক্রম বুধবার থেকেই শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ায় হাজার হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ
Getty Images
অস্ট্রেলিয়ায় হাজার হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ

আগামী কয়েক দিনে ১০ হাজার জংলি উট মেরে ফেলবে অস্ট্রেলিয়া। সংবাদ সংস্থা এএফপি এখবর নিশ্চিত করেছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় থাকা ওই উটগুলোকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হবে। এই কার্যক্রম বুধবার থেকেই শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার আদিবাসী বিষয়ক কর্মকর্তারা বলছেন, এই পশুগুলো বেশি পরিমাণ পানি পান করছে বলে স্থানীয় বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পানি থাকছে না। সম্প্রতি এই পশুগুলো পানির খোঁজে লোক বসতির কাছাকাছি চলে আসছে বলেও জানান তারা।

তীব্র খরায় কিছু কিছু শহর পানিশূন্য হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। একই কারণে ভয়াবহ দাবানলেরও মুখে পড়েছে দেশটি যা এর দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়- দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আনাঙ্গু পিৎজানজাতজারা ইয়ানকুনিৎজাতজারা বা সংক্ষেপে এপিওয়াই এলাকায়- আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২৩০০ মানুষ বসবাস করে।

"এই উটগুলো পানির খোঁজ করতে থাকায় তা প্রত্যন্ত এপিওয়াই এলাকায় আদিবাসী সম্প্রদায় এবং তাদের পশুপালনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে," এপিওয়াই এলাকার ভূমি সংক্রান্ত নির্বাহী কমিটি এক বিবৃতিতে একথা জানায়।

আরো পড়ুন:

গ্রেপ্তার হল ভালুকের 'লিঙ্গভুক চোরা শিকারি'

অস্ট্রেলিয়ায় দাবানল: উপকূলের বাড়িঘর পুড়ে ছাই

অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি, কিন্তু আগুন নেভবার আশ্বাস নেই

উটের মৃতদেহ গুরুত্বপূর্ণ পানির উৎসকে দূষিত করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ
Getty Images
উটের মৃতদেহ গুরুত্বপূর্ণ পানির উৎসকে দূষিত করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ

দক্ষিণ অস্ট্রেলিয়ার পরিবেশ বিভাগ যা এই হত্যাকে সমর্থন দিচ্ছে তারা বলছে যে, খরার কারণে "প্রাণী কল্যাণের ইস্যুটি ভয়াবহ" রূপ নিয়েছে। তৃষ্ণায় অনেক উট মারা গেছে এবং পানির খোঁজ করতে গিয়ে পদদলিত হয়েও মারা গেছে আরো বেশ কিছু উট।

"অনেক ক্ষেত্রে এসব পশুর মৃতদেহ গুরুত্বপূর্ণ পানির উৎসকে দূষিত করেছে," এক মুখপাত্র বলেন।

১৮৪০ এর দশকে অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম উট আনা হয়। এর পরের ছয় দশকে ভারত থেতে ২০ হাজার উট আমদানি করা হয়।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বন্য উট রয়েছে। কর্তৃপক্ষ বলছে, আনুমানিক ১০ লাখেরও বেশি উট দেশটির মরু এলাকায় রয়েছে।

উটকে আপদ হিসেবে গণ্য করা হয় কারণ এগুলো পানির উৎসকে দূষিত করে এবং খাবারের জন্য অনেক দূরে চরতে যাওয়ায় স্থানীয় উদ্ভিদও নষ্ট করে।

পরিবেশ অধিদপ্তর বলছে, ঐতিহ্যগতভাবেই স্থানীয়রা উট সংগ্রহ করে সেগুলো বিক্রি করে থাকে। তবে সম্প্রতি শুষ্ক পরিবেশের কারণে জড়ো হওয়া বিশালাকার উটের পাল সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন।

আর এ কারণেই "পশু কল্যাণের শর্ত অনুসরণ করে ১০ হাজারের মতো উট মেরে ফেলা হবে," এতে বলা হয়।

সরকারি সম্প্রচার মাধ্যম এবিসি বলেছে যে, মানব বসতি থেকে দূরে উটগুলো মারা হবে এবং সেগুলোর মরদেহ পুড়িয়ে ফেলা হবে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+