পরিবেশ বাঁচাতে ২ হাজার ক্যাঙারু হত্যা করা হচ্ছে অস্ট্রেলিয়ায়!
অস্ট্রেলিয়াকে 'ক্যাঙারু'র দেশ বলা হয়। এই দেশের জাতীয় পশু হিসাবেও এই প্রাণীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই অস্ট্রেলিয়া সরকারই নাকি প্রায় ২ হাজার ক্যাঙারু মেরে ফেলতে চলেছে।
সমকামী যৌনতা উপভোগ করে মেয়ে গোরিলারাও!
পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর
এদিন ১৬ মে থেকেই নিধন কার্য শুরু হয়েছে। ক্যাঙারুর ক্রমবর্ধমান সংখ্যা পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। সেকারণেই অস্ট্রেলিয়া সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ১৯০০ টি ক্যাঙারু মেরে ফেলবে বলে ঠিক করেছে।

কিছুদিন আগেই এই ক্যাঙারু নিধনের খবর জানানো হয়েছে। সেইমতো 'অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি' জুড়ে এই নিধন প্রক্রিয়া চালানো হবে।
মহা ধূমধাম করে অনুষ্ঠিত হল 'কুমীরের বিয়ে
৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির পার্ক ও অভয়ারণ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রধান ড্যানিয়েল ইগলেসিয়াস জানিয়েছেন, ইস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙারুর সংখ্যা কমানো আশু কর্তব্য হয়ে পড়েছে। কারণ এই ধরনের প্রজাতির ক্যাঙারুর পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব থাকে।
কোনও কোনও মহল থেকে সমালোচনা শুরু হলেও তাকে আমল না দিয়ে ড্য়ানিয়েল ইগলেসিয়াসের ব্যাখ্যা, তার মানে এই নয় যে ইস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙারুদের মেরে ফেলা হচ্ছে। আসলে তাদের সংখ্যা ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার জন্যই এই কাজ করা হচ্ছে বলে সাফাই দিয়েছেন তিনি।
আগামী ১ অগাস্টের মধ্যে ক্যাঙারু নিধনের প্রক্রিয়া সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এবারই নতুন নয়। গত দু'বছরে 'অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি'-তে পরিবেশের সাম্য বজায় রাখতে প্রায় ৪ হাজার ক্যাঙারু হত্যা করা হয়েছে।












Click it and Unblock the Notifications