'কিথনা আছে হ্যায় মোদী'! দাবি অস্ট্রেলিয়ার প্রাইমমিনিস্টার মরিসনের , কী ঘটেছে জানেন
জাপানে আয়োজিত জি ২০ ঘিরে বিশ্বের তামাম দেশের তাবড় রাষ্ট্রনেতারা হাজির। আর সেখানে পৌঁছে একাধিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি
জাপানে আয়োজিত জি ২০ ঘিরে বিশ্বের তামাম দেশের তাবড় রাষ্ট্রনেতারা হাজির। আর সেখানে পৌঁছে একাধিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক আলোচনাতেও অংশ নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার তিনি খবরে উঠে এলেন এক অন্য কারণে।

বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে সেলফি নিয়ে আলোচনা কম হয়নি! তবে এবারও এক সেলফিই খবরে তুলে নিয়ে এলো নরেন্দ্র মোদীকে। অস্ট্রেলিয়ার প্রাইমমিনিস্টার স্কট মরিসনের সঙ্গে নরেন্দ্র মোদী একটি সেলফি তোলেন। আর সেই সেলফি পোস্ট করেন খোদ স্কট মরিসন। আর সেই সেলফি টুইটারে পোস্ট করে তিনি ভাঙা ভাঙা হিন্দিতে, ইংরাজি অক্ষরে টাইপ করে লেখেন ' কিথনা আছে হে মোদী'।
Kithana acha he Modi! #G20OsakaSummit pic.twitter.com/BC6DyuX4lf
— Scott Morrison (@ScottMorrisonMP) June 28, 2019
এই পোস্ট মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়ে যায়। ছবিতে দুই দেশের তাবড় নেতার হাসিখুশি ছবি ঘিরে মন্তব্য পেশ করতে থাকেন নেটিজেনরা। প্রসঙ্গত, শনিবার জি ২০ সামিটের ফাংকে ব্রাজিল ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। দুটি পৃথক বৈঠকে দ্বিপাক্ষিত সম্পর্ক ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications