শুধুমাত্র সন্ত্রাসবাদীদের জন্য তৈরি হচ্ছে আলাদা জেলখানা
অস্ট্রেলিয়ায় তৈরি হচ্ছে নতুন জেলখানা। সেই সংশোধনাগারে শুধুমাত্র ইসলামিক জঙ্গি, সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদেরই রাখা হবে।
উগ্র ইসলামিক ভাবধারা যাতে আরও বেশি করে ডালপালা না মেলতে পারে সেজন্য অস্ট্রেলিয়ায় তৈরি হচ্ছে নতুন জেলখানা। সেই সংশোধনাগারে শুধুমাত্র ইসলামিক জঙ্গি, সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদেরই রাখা হবে। যাতে তারা অন্য বন্দিদের সঙ্গে থেকে তাদের মাথায় উগ্রপন্থার বিষ না ঢুকিয়ে দিতে পারে।
এই নতুন সংশোধনাগারের নাম হতে চলেছে 'সুপারম্যাক্স ২'। নিউ সাউথ ওয়েলসে তৈরি হতে চলা এই সংশোধনাগারে আপাতত ৫৪ জন বন্দির জায়গা হবে বলে জানানো হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরহিকলিয়ান জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে এই সংশোধনাগার তৈরি করে ফেলা হবে। এবং সেখানে ইসলামিক উগ্রপন্থার ঘটনায় জড়িত বা সাজাপ্রাপ্তদের বন্দি করে রাখা হবে। যাতে অন্য সাধারণ বন্দিদের তারা মতভ্রষ্ট করতে না পারে।
সংবাদসংস্থা রয়টার জানিয়েছে, আপাতত নিউ সাউথ ওয়েলসের সংশোধনাগারে ৩৩ জন এমন রয়েছে যাদের সন্ত্রাসবাদী যোগ রয়েছে। এর আগে মেলবোর্নের সংশোধনাগারে এক জঙ্গি অপর এক বন্দিকে খুন করে। সে আইএস ও আল কায়েদার কথায় এমন করেছে বলে দাবি করেছে সেদেশের সংবাদমাধ্যম। পরে আইএস এই ঘটনার দায়ও স্বীকার করে।
এই ঘটনার পরই সন্ত্রাসবাদী ও ইসলামিক বিচ্ছিন্নতাবাদীদের জন্য আলাদা সংশোধনাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সরকার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications