লন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদের

লন্ডন ব্রিজে গতকাল এলোপাথারি গুলি চালানোর ঘটনায় ধৃত উসমান খান কাশ্মীরে নাশকতার ছক কষছিল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় নাশকতা চালানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাক জঙ্গিরা।

লন্ডন ব্রিজে গতকাল এলোপাথারি গুলি চালানোর ঘটনায় ধৃত উসমান খান কাশ্মীরে নাশকতার ছক কষছিল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় নাশকতা চালানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাক জঙ্গিরা। উসমানকে সেই কাজেই ব্যবহার করতে চাইছিল জঙ্গি সংগঠন আল কায়দা। সূত্রের খবর উসমান এর আগে পাক অধিকৃত কাশ্মীরি জঙ্গি শিবিরে তৈরির পরিকল্পনা করেছিল। এমনকী ব্রিটিশ পার্লামেন্টে মুম্বই বিস্ফোরণ কাণ্ডের মতো হামলা চালানোর পরিকল্পনাও করেছিল সে।

লন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদের

২০১২ সালে ব্রিটেনে স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত করায় তাঁকে গ্রফতার করা হয়েছিল। ২০১৮ সালে সে জেল থেকে ছাড়া পায়। তার এক বছরের মধ্যেই এই নাশকতার ঘটনা ঘটায় উসমান। শুধু আল কায়দা নয় উসমানের সঙ্গে আইএস যোগও রয়েছে বলে দাবি করেছেন ব্রিটেনের তদন্তকারীরা।

গত শুক্রবার নকল একটি আত্মঘাতী বিস্ফোরণের জ্যাকেট পরে লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা চালায় উসমান। তার এলোপাথারি ছুরি চালানোর মৃত্যু হয়েছে ২ জনের। ব্রিটিশ পুলিসের কাছ হাতেনাতে ধরা পড়ে সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+