লন্ডনে দিনে-দুপুরে ছুরি নিয়ে হামলা! কমপক্ষে তিনজন আহত

লন্ডনের লিভারপুল স্ট্রিট স্টেশনের কাছে ছুরি নিয়ে হামলা। বৃহস্পতিবারের সেই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে, স্থানীয় সাংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই হামলার খবরের কথা বলতে গিয়ে লন্ডন পুলিশের তরফে টুইটারে বলা হয়েছে,

লন্ডনের লিভারপুল স্ট্রিট স্টেশনের কাছে ছুরি নিয়ে হামলা। বৃহস্পতিবারের সেই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে, স্থানীয় সাংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই হামলার খবরের কথা বলতে গিয়ে লন্ডন পুলিশের তরফে টুইটারে বলা হয়েছে, এদিন সকালে বিশপস গেটে একটি ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলও ঘিরে রেখেছে পুলিশ।

লন্ডনে দিনে-দুপুরে ছুরি নিয়ে হামলা! কমপক্ষে তিনজন আহত

টুইট করে লন্ডন পুলিশের তরফে বলা হয়েছে এদিন স্থানীয় সময় সকাল ৯.৪৬-এ বিশপস গেটে তিনজন ছুরিকাহত হন। তবে পুলিশ আধিকারিকরা ৯.৫১-তে ঘটনাস্থলে পৌঁছে যান। আহত তিনজনকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলা কোনও রকমের জঙ্গি হামলা নয় বলেও লন্ডন পুলিশের তরফে জানানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিক সময়ে ২৮ অগাস্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচে ভারত জেলার পরে লিসেস্টারে হিংসার ঘটনা ঘটে। হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে। কালো পোশাক পরে বেশ কয়েকজন হিন্গু মন্দিরা হামলা চালায় বলে অভিযোগ। মন্দিরের পতাকা ছিঁড়ে দেওয়া হয়। পরে অবশ্য দুই সম্প্রদায়ের তরফে যৌথ বিবৃতি দিয়ে উস্কানি ও হিংসা বন্ধের জন্য আবেদন জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+