ময়মনসিংহে প্রিজন ভ্যানে হামলা দুর্ভাগ্যজনক, বললেন হাসিনা

রবিবার সকাল দশটা নাগাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামিকে। এদের নাম মিজান এবং সালাউদ্দিন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল সাইনবোর্ড এলাকায় হঠাৎ ওই ভ্যানের ওপর হামলা চালায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। প্রসঙ্গত, যে দু'জনকে নিয়ে যাওয়া হচ্ছিল, তারাও জঙ্গি ও ফাঁসির আসামি। গুলি ও বোমা মেরে তারা সঙ্গীদের নিয়ে পালায়। হামলায় এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই মারা যায়।
এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেন দু'জন ফাঁসির আসামিকে মাত্র চারজন পুলিশকর্মী পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হবে। সাধারণত এমন স্থানান্তরের ক্ষেত্রে আরও কড়া পাহারার ব্যবস্থা থাকার কথা।
এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নরুজ্জামান বলেছেন, গাজীপুর ও ময়মনসিংহ জেলা পুলিশকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে পুলিশ কনস্টেবল মারা গিয়েছে, তার পরিবারকে পুলিশের পক্ষ থেকে এক লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে দু'লক্ষ টাকা ইনাম মিলবে।
ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের সমালোচনা শুরু হয়েছে সব মহল থেকে। কেন নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা ছিল, তা নিয়ে গতকাল থেকেই পুলিশকে বিঁধছে মিডিয়া।












Click it and Unblock the Notifications