বাংলাদেশে ফের ইসকনের একের পর এক মন্দিরে হামলা, দাবি উঠল নিষিদ্ধ করার! আরও বিপদ বাড়তে পারে চিন্ময় প্রভুর

Bangladesh: ফের একবার বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা! নতুন করে আজ শুক্রবার সে দেশের একাধিক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। হামলার হাত থেকে বাদ যায়নি একাধিক ইসকন মন্দিরও (ISKCON temple bangladesh)। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে আরও বিপদ বাড়তে পারে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর।

আজ শুক্রবার চিন্ময় প্রভু সহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (Bangladesh) । বাংলাদেশ ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়। যেখানে অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলা হয়েছে।

Bangladesh

ফলে আগামী ৩০ দিন কোনও ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে হিসাব স্থগিতের সময় বাড়ানো যাবে। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

এই অবস্থায় চিন্ময় কৃষ্ণ কীভাবে আইনি সাহায্য নিতে পারবেন তা নিয়ে শুরু হয়েছ জল্পনা। আর এই জল্পনার মধ্যেই আজ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল বের হয়। শুধু তাই নয়, সে দেশের পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃ মন্দির, হবিগঞ্জ ইসকন মন্দির, ভৈরব ইসকন মন্দির স বেশ কয়েকটি জায়গায় দুস্কৃতীরা হামলা চালায়। একেবারে অবাধে চলে ভাঙচুর।

এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি সে দেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের। যদিও ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+