সান ফ্রান্সিকো'র ভারতীয় দূতাবাসেও হামলা খালিস্তানিপন্থীদের, প্রবল উত্তেজনা
কয়েকদিন কেটে গেলেও এখনও খোঁজ নেই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের! যদিও তাঁকে ধরতে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। আর এর মধ্যেই সান ফ্রান্সিকো ভারতীয় দূতাবাসে হামলা চালালো বেশ কয়েকজন অমৃতপালের সমর্থক।

খালিস্তান সমর্থকরা ভারতীয় ওই কনস্যুলেটের ব্যাপক ক্ষতি করেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ঘটনার পরেই ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই দূতাবাসে।
জানা যাচ্ছে, প্রথমে ভারতীয় ওই দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে যান খালিস্তানি ওই সমর্থকরা। আর এর মধ্যে বেশ কয়েকজন ওই দূতাবাসে হামলা চালায় বলে অভিযোগ। হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, কাঠের বাট দিয়ে কনস্যুলেট ভবনের দরজা-জানালার কাঁচ ভাঙছে খালিস্তানি সমর্থকরা। যা ঘিরে একেবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি সামলাতে বিশাল বাহিনীকে মোতায়েন করা হবে।
তবে এই ঘটনার আগেই লন্ডনের মাটিতে খালিস্তানপন্থীদের তাণ্ডব দেখা যায়। লন্ডন হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ে তাণ্ডব চালায় সমর্থকরা। শুধু তাই নয়, ভারতীয় জাতীয় পতাকা টেনে হিঁচড়ে নামাতেও দেখা যায় । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সবথেকে বড় ব্যাপার, লন্ডনে ভারতীয় হাইকমিশনের দফতরে খালিস্তানি পতাকা উড়তেও দেখা যায়। ঘটনার তীব্র নিন্দা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যই তলব করেছে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিশ্চিয়ানা স্কটকে।
শুধু তাই নয়, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে অমিত শাহের দফতর। কীভাবে নিরাপত্তা বলয় এড়িয়ে খালিস্তানপন্থীরা ভারতীয় হাইকমিশনের ভেতর পর্যন্ত পৌঁছে গেল তা নিয়ে সওয়াল করেছেন তাঁরা। তবে বারবার এই ঘটনা নিন্দা জানিয়েছে আন্তজাতিকমহল। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে তল্লাশি জারি রয়েছে।
অন্যদিকে একেবারে কোড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা পাঞ্জাবকে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে সে রাজ্যে। ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হলেও কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রত্যেকটি গাড়িকে পপ্রিক্ষা করে দেখা হচ্ছে। কোনও ভাবেই যাতে অমৃতপাল পালাতে না পারে সেজন্যে জাল ছড়ানো হয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ।
পাশাপাশি এই ঘটনায় ভারতীয় গোয়েন্দা দফতরগুলিও নজর রাখছে। প্রতি মুহূর্তের আপডেট রাখা হচ্ছে। এমনকি বিভিন্ন গোয়েন্দা তথ্যও আদান প্রদান করা হচ্ছে। তবে বিদেশের মাটুতে যেভাবে খালিস্তানিপন্থীদের বাড়বাড়ন্ত হচ্ছে তাও নজর রাখছে ভারত এবং গোয়েন্দা দফতরগুলি।












Click it and Unblock the Notifications