ভারতকে হুমকি দিয়ে নিজেই বিপদে ইউনূস! বাংলাদেশ বিমানঘাঁটি নিরাপদ রাখতেও ব্যর্থ! এলোপাথাড়ি গুলি, মৃত এক
Bangladesh Air Force: বাংলাদেশ বিমানবাহিনীর বিমানঘাঁটিতে হামলা। কক্সবাজারের বিমানঘাঁটিতে ঢুকে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হঠাত এই হামলায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রাতারাতি বিমানঘাঁটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাত এই হামলায় ওই বিমানঘাঁটির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও এই ঘটনায় বিমানঘাঁটির মধ্যে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
যদিও সে দেশের একাধিক সংবাদমাধ্যমে দাবি, একজনের মৃত্যু হয়েছে। তিনি সাধারণ নাগরিক বলেই দাবি। এই ঘটনায় (Bangladesh Air Force) ফের একবার প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা। জানা যাচ্ছে, জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের এই বিমানঘাঁটি।

সম্প্রতি বিমানঘাঁটিটি সম্প্রসারনের কাজ করা হচ্ছিল। সেই সময় এলাকার স্থানীয় মানুষজন হঠাত করেই নির্মাণাধীন এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ। আর তা রুখতে হিমশিম খেতে হয় বিমানঘাঁটির নিরাপত্তায় থাকা জওয়ানদের। পরিস্থিতি সামাল দিতে এলোপাথাড়ি গুলি চালায় বাহিনী। আর তাতেই একজনের মৃত্যুর খবর।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর অর্থাৎ আইএসপিআরে'র অন্যতম আধিকারিক রাশেদুল আলম খান জানিয়েছেন, কক্সবাজারে বিমান ঘাঁটিতে (Bangladesh Air Force) অতর্কিতেই এই হামলা চালানো হয়েছে। বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার দুস্কৃতীরাই এই বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি।
তবে কোনও নাশকতা চালাতেই কি এই হামলা তা এখনও স্পষ্ট নয়? পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এই ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী (Bangladesh Air Force) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ওই আধিকারিক।
একই সঙ্গে বিমানঘাঁটির নিরাপত্তায় বাড়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে। এছাড়াও দেশের অন্যান্য যে সমস্ত বিমান এবং সেনাঘাঁটি আছে সেগুলির নিরাপত্তাও বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে কীভাবে কড়া নজরদারি এড়িয়ে কক্সবাজারের বিমানঘাঁটিতে দুষ্কৃতীরা ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়েও।
Bangladesh Air Force: খুবই গুরুত্বপূর্ণ এই ঘাঁটি
বাংলাদেশের এই বিমান বাহিনী ঘাঁটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ঘাঁটি থেকে বঙ্গোপসাগরের উপর নজর রাখতে পারে বাংলাদেশ। এখানে একটি মাত্র এয়ারস্ট্রিপ রয়েছে এবং কাছাকাছি জনবসতি রয়েছে। এই বিমানঘাঁটিটি আরও বড় আকারে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই বিপত্তি।












Click it and Unblock the Notifications