এ বার নওয়াজ শরিফের ওপর হামলা চালাতে তৈরি হচ্ছে তালিবান
ইসলামাবাদ, ৯ জানুয়ারি: যে তালিবান জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান, সেখানেই এ বার তারা ধ্বংসলীলা চালানোর ডাক দিল। তেহরিক-ই-তালিবানের সুপ্রিমো মোল্লা ফজলুল্লাহ ওরফে রেডিও মোল্লা তাঁর শাগরেদদের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, নওয়াজ শরিফের দল পিএমএল (এন)-এর কার্যালয় ও কর্মীদের ওপর আক্রমণ করতে বলেছে।
৪০ বছর বয়সী রেডিও মোল্লা প্রথমে ছিলেন তালিবানের সাধারণ কমান্ডার। ২০১৩ সালে সংগঠনের নেতা হাকিমুল্লা মাসুদ মার্কিন হানায় নিহত হয়। তার পরই দায়িত্ব নেয় রেডিও মোল্লা। খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে তালিবানি রেডিওতে নিজের বক্তব্য প্রচার করায় তার নাম হয় রেডিও মোল্লা। এই জঙ্গিনেতার মাথার দাম এক কোটি টাকা।

প্রসঙ্গত, গত বছরের শেষে পেশোয়ারে সামরিক স্কুলে ১৫৪ জনের হত্যার ঘটনায় অভিযুক্ত হয়েছে রেডিও মোল্লা। তার পর থেকেই তার বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করা হয়েছে। তাই ক্ষমতাসীন পিএমএল-এন এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিল রেডিও মোল্লা।












Click it and Unblock the Notifications