ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে! ঢাকায় ফেরি উল্টে মৃত কমপক্ষে ৩০
বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে ভয়াবহ দুর্ঘটনা। সেদেশের রাজধানী ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির৷ তারপরই ফেরিটি উল্টে যায়৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের৷ এদের মধ্যে ৮ জন মহিলা ও তিনজন শিশু রয়েছে। এখনও অনেকে নিখোঁজ৷ উদ্ধারকাজ চলছে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন৷

মর্নিং বার্ড ভেসেলের সঙ্গে অন্য একটি ফেরির ধাক্কা লাগে৷ দুর্ঘটনাটি ঘটে সদরঘাট বন্দর থেকে কয়েকমিটার দূরে ফরাশগঞ্জের কাছে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ফেরিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল৷ অনেকে কেবিনে আটকে ছিল৷
দমকল কর্মী ইনায়েত হোসেন বলেন, 'এখনও পর্যন্ত এই ফেরি থেকে ২৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে৷ ফেরিতে ৫০ জন মতো যাত্রী ছিলেন৷ আমাদের উদ্ধারকর্তারা এখনও খোঁজ চালাচ্ছে৷'
বাংলাদেশে পরিচর্যার অভাবে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে৷ অনেক সময়ই ফেরিগুলিতে বেশি সংখ্যক যাত্রী তোলা হয়৷ কখনও খারাপ আবহাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটতে দেখা যায়৷












Click it and Unblock the Notifications