ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, গুলিতে মৃত কমপক্ষে ৪ জন
ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। নিউ ইয়র্কে একটি বেসরকারি ক্লাবে বন্দুকবাজেপ এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে চার জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্কের ব্রকলিনে একটি সামাজিক অনুষ্ঠানের ক্লাবে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আততায়ী কোনও জঙ্গি সংগঠনের কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিস গোটা এলাকা কর্ডন করে রেখেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। বন্দুক বাজের মৃত্যুর খবরও পাওয়া যায়নি। শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগেও একাধিকবার আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। তারপরেই আমেরিকার অস্ত্রনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই নিয়ে আন্দোলনও শুরু হয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications