চলন্ত গাড়ি থেকে হঠাৎ এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! মৃত আট, আহত ১৩

ফের সার্বিয়াতে এলোপাথাড়ি গুলি চলার ঘটনা। রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের একটি শহরে এহেন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ এই ঘটনা বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ১৩ জন এই ঘটনায় গুরুতর আহত বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে সবার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

হঠাৎ করে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের!

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দুকবাজ একটি চলন্ত গাড়ি থেকে হঠাত করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যার ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। প্রাণ বাঁচাতে অনেকেই ছুটতে শুরু করে দেয়। আর তাতেই এহেন মৃত্যু মিছিল বলে জানা গিয়েছে। ঘটনাকে কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে অভিযুক্ত বন্দুকবাজের খোঁজ শুরু হয়েছে। তবে এই ঘটনার পরেই সে দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রত্যেক জায়গাতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিয়াতে এহেন বন্দুকবাজের হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। আর তা থামানোটা কার্যত চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

গত দুদিন আগেই খোদ রাজধানী বেলগ্রেড ফায়ারিংয়ের একটি ঘটনা ঘটে। বিবিসির খবর, ১৪ বছরেরএক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। স্কুলের ছাত্র এবং গার্ডকে লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটে। আর তাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়। যার মধ্যে ৮ জন স্কুল ছাত্রের মৃত্যু হয় বলে জানিয়েছে সে দেশের পুলিশ।

ঘটনায় ক্লাস ৭ এর এক ছাত্রকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় রীতিমত উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে এই ঘটনায় এক স্কুল ছাত্রের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্কুলগুলিতে বিশেষ কাউন্সিলিঙ্গ করার কথা ভাবা হচ্ছে। আর এর মধ্যে ফের বন্দুকবাজের হামলার ঘটনায় প্রশ্নের মুখে সে রাজ্যের পুলিশ প্রশাসন।

বন্দুকবাজ একটি চলন্ত গাড়ি থেকে হঠাত করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে

বলে রাখা প্রয়োজন, শুধু সার্বিয়া নয়, আমেরিকা সহ একাধিক দেশে বন্দুকবাজের হামলার ঘটনা কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বন্দুক বিক্রিতে রাশ টানতে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যত রুখতে ব্যররথ সে দেশের পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+