ভয়ঙ্কর পরিস্থিতি সিরিয়ায়, সন্দেহজনক রাসায়নিক হামলার শিকার ৭০ জন

ফের একবার অশান্ত হয়ে উঠল সিরিয়া । সেদেশের দওমাতে এক সন্দেহভাজন রাসায়নিক হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৭০ জন মানুষ।

ফের একবার অশান্ত হয়ে উঠল সিরিয়া । সেদেশের দওমাতে এক সন্দেহভাজন রাসায়নিক হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৭০ জন । তবে, এই হামলা রাসায়নিক কী না তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। পূর্ব ঘওতার দওমা এলাকার এই ঘটনার ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে মাধ্যপ্রাচ্য জুড়ে।

ভয়ঙ্কর পরিস্থিতি সিরিয়ায়, সন্দেহজনক রাসায়নিক হামলার শিকার ৭০ জন

একটি সমাজসেবামূলক দল 'হোয়াইট হেলমেট' প্রথম এই হামলার ধরন নিয়ে প্রশ্ন তোলে। তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিভিন্ন বেসমেন্টের নিচে রহস্যজনকভাবে পড়ে রয়েছে বহু মৃতদেহ। আপাতভাবে মনে করা হচ্ছে মৃতদের সংখ্যা বাড়েত চলেছে। তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা।

বিভিন্ন হাসপাতাল থেকে খবর আসতে থাকে, মুখ থেকে আচমকা গাঁজলা ওঠার সমস্যা নিয়ে অনেকেই ভর্তি হতে শুরু করেছেন হাসপাতালগুলিতে। পাশাপাশি থাকছে কিছু স্নাবিক সমস্যা। যা আচমকাই তৈরি হচ্ছে। ফলে সিরিয়াতে রাসায়নিক হামলা চলছে বলে অনুমান অনেককটি চিকিৎসা বিষয়ক দলের। এদিকে, এই সমস্ত তথ্য উড়িয়ে দিয়েছে সিরিয়া সরকার। মূলত সেদেশের সরকারি বিরোধী বিদ্রোহীদের উপরই চলছে এই হামলা। যে হামলাতে সিরিয়া সরকারকে সঙ্গত দিচ্ছে রাশিয়া ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+