মস্কোর কনসার্টে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু! কড়া নিন্দা ভারতের প্রধানমন্ত্রী মোদীর
মস্কোর একটি বড় কনসার্টে বন্দুকবাজদের হামলা। কমপক্ষে ষাট জনের মৃত্যু হয়েছে এই হামলায়। আহতের সংখ্যা দেড়শোর বেশি। এই ঘটনার পরে এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ইসলামিক স্টেট সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। যদিও তা স্থানীয় প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ঘটনাটিকে একটি বড় ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। পাশাপাশি এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের একটি পারফরম্যান্সের সময় মস্কোর পশ্চিম প্রান্তে ক্রোকাস সিটি হলে এই হামলার ঘটনা ঘটে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস মৃত ও আহতদের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে। রাশিয়ার বেশ কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলাকারীরা বিস্ফোরক নিক্ষেপ করার পরে যে আগুন লেগেছিল, তাতে আরও বেশি সংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
অনুষ্ঠানস্থলের বাইরের ভিডিওতে দেখা গিয়েছে, যে ভবনে আগুন লেগেছে, রাতেই সেখানে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠেছে। ফায়ার হেলিকপ্টারগুলি ওপর থেকে জল দিয়েছে। আর রাস্তায় ছিল নীল আলো লাগানো অ্যাম্বুলেন্স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেস কয়েকজন লোক কনসার্ট হলে ঢুকে সেখানকার অংশগ্রহণকারীদের ওপরে গুলি চালায়। রাশিয়ার বিভিন্ন মিডিয়ার পোস্ট করা ভিডিওগুলিতে বারে বারে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। সেখানকার বেশ কিছু সাংবাদ মাধ্যম দাবি করেছে, সেখানকার বেশিশ বাহিনী ও পুলিশ আসার আগেই আততায়ীরা পালিয়ে গিয়েছে।
Oh My God 🥺#Moscow is under Attack
— Chandan Sharma (@ChandanSharmaG) March 22, 2024
Terrorist Attack in Russia
Many Peoples are killed by Terrorists
हे भगवान, हमारे दोस्त रूस की रक्षा कीजिए pic.twitter.com/zN6Np1qv9T
এদিকে ইসলামিক স্টেট মস্কোর উপকণ্ঠে ক্রসনোগর্স্কে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে এই দাবি সত্যতা এখনও যাচাই করা যায়নি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী মস্কোর সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারতবাসীর চিন্তা ও প্রার্থনা মৃতদের পরিবারের সঙ্গে রয়েছে। দুঃখের এই সময়ে ভারত সরকার রাশিয়ান ফেডারেশনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।












Click it and Unblock the Notifications