ফ্লোরিডায় ব্যাঙ্কে বন্দুকবাজের হামলা! গুলিতে মৃত ৫
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার একটি ব্যাঙ্কে গুলি চালনার ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৫ জনের।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার একটি ব্যাঙ্কে গুলি চালনার ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। খুনের ঘটনার পরেই অভিযুক্ত পুলিশকে
ফোন করে জানায়। অরল্যান্ডো থেকে ৮৫ মাইল দূরে হওয়া এই ঘটনায় অভিযুক্ত জেফেন জেভারকে গ্রেফতার করেছে পুলিশ।

দুপুর ১২.৩০-এর কিছু পরে ব্যাঙ্কে ঢোকে জেফেন জেভার। এরপরেই গুলি চালানোর ঘটনা। সেব্রিং পুলিশ জানিয়েছে, পুলিশকে ফোন করে জেফেন জেভার
জানায়, সে পাঁচজনকে গুলি করেছে।
খবর পাওয়া পরেই সোয়াট টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলা শুরু করে। সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। এফবিআই এবং
ফ্লোরিডা প্রশাসনের তরফে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications