কাবুলে সরকারি দফতরে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৪৩

আফগানিস্তানের কাবুলে সরকারি দফতরের কম্পাউন্ডে আত্মঘাতী হামলায় প্রাণ গিয়েছে অন্তত ৪৩ জনের।

আফগানিস্তানের কাবুলে সরকারি দফতরের কম্পাউন্ডে আত্মঘাতী হামলায় প্রাণ গিয়েছে অন্তত ৪৩ জনের। এমনটাই জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক। এবছরের অন্যতম ভয়ঙ্কর এই জঙ্গি হামলা বলেও জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলায় সেনার পাশাপাশি অনেক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

কাবুলে সরকারি দফতরে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৪৩

সোমবার এই হামলা চালানো হয় দুপুরের পর। প্রবেশপথের সামনেই গাড়িবোমা বিস্ফোরণ করা হয়। ঘটনায় ছুটোছুটি পড়ে যায়। জঙ্গিদের হাত থেকে বাঁচতে অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন।

কয়েকশো মানুষ সেই সরকারি বিল্ডিংয়ে আটকে পড়েন। বহুক্ষণ ধরে নিরাপত্তারক্ষী জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষী জওয়ানরা। বেশ কয়েক ঘণ্টার লড়াইয়ে বেশ কয়েকবার বিস্ফোরণও ঘটায় জঙ্গিরা। শেষ অবধি এতজনের মৃত্যু হয়েছে।

নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত চারজন জঙ্গি নিহত হয়েছে। মোট ৩৫০জন মানুষকে নিরাপদে বের করে আনা হয়। গতমাসে এক আত্মঘাতী হামলায় কাবুলে ৫৫ জনের মৃত্যু হয়েছে। তারপরই ফের এই নাশকতার ঘটনা ঘটল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+