তালিবান হামলায় রক্তাক্ত কান্দাহার, বিস্ফোরণে মৃত ৪১
সেদেশের দক্ষিণ কান্দাহারে একটি সেনা ক্যাম্পে আত্মগঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন ৪১ জন সেনা জওয়ান।
তালিবান হামলায় রক্তাক্ত হল আফগানিস্তানের কান্দাহার। সেদেশের দক্ষিণ কান্দাহারে একটি সেনা ক্যাম্পে আত্মগঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন ৪১ জন সেনা জওয়ান।

ঘটনার দায় স্বীকার করে একটি সংবাদমাধ্যমে বিবৃতি প্রকাশ করে তালিবান। এদিকে, বিস্ফোরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে লড়াইয়ের পর এই ৪১ জন সেনাকে হত্যা কর তালিবান জঙ্গিরা ,বলে জানিয়েছে অন্য একটি সূত্র। যদিও ৪১ জন সেনা মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আফগান প্রশাসন।
উল্লেখ্য, আফগান সেনা ২০১৪ সাল থেকই তালিবান জঙ্গিদের দেশ থেকে উৎখাত করতে উদ্য়ত। কিছুদিন আগেও সেদেশের কাবুলে বিমানবন্দর লক্ষ্য করে ৬ টি রকেট লঞ্চ করে জঙ্গিরা। সে ঘটনাতে কারও মৃত্যু না হলেও, তা আফগান সেনা ছাউনির কাছে এসে পড়ে। তারপর আবারও আফগান সেনার ওপর এই হামলায় ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications