ইরানে সুলেমানির শেষ যাত্রায় অংশ নিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৩৫ জনের
ইরানে জেনারেল সুলেমানির শেষ যাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩৫ জন। ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪৮ জন। মঙ্গলবার ইরানের দক্ষিণ পূর্বের শহর কেরমানে সুলেমানির দেহ কবর দেওয়ার জন্যে নিয়ে যাওয়া হলে সেখানে দলে দলে মানুষ রাস্তায় নেমে তার শেষ যাত্রআয় শামিল হওয়ার জন্যে পা মেলায়। সেখানেই হঠাৎ হুরোহুরি লাগায় এই বিপত্তি ঘটে।

এর আগে সোমবার তেহরানে সুলেমানির শেষ যাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। ইরান সূত্রে দাবি করা হয়, 'দশ লক্ষের' বেশি মানুষ অংশ নিয়েছে, যদিও এ সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। মানুষ সুলেমানির কফিন মাথার উপর নিয়ে বয়ে নিয়ে চলে এবং তাদের 'আমেরিকার মৃত্যু হোক' বলে স্লোগান দিতে শোনা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি এই যাত্রা পরিচালনা করেন এবং এক পর্যায়ে তাকে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায়।
গত সপ্তাহের শুক্রবার ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে।
ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার আগেই দিয়েছিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এবার আমেরিকার সব ধরনের বাহিনীকে জঙ্গি হিসাবে ঘোষণা করল ইরান। সুলেমানির হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ধার্য করল ইরান। সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম তারা রেখেছে ৮০ মিলিয়ন ডলার। এবং এই টাকা তারা ইরানের জনগণের থেকে সংগ্রহ করছে।












Click it and Unblock the Notifications