Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কমপক্ষে মৃত ৩০০, ফের কারফিউ! বাংলাদেশের রাস্তায় কেন ফিরল বিক্ষোভ-হিংসা

মধ্যে সামান্য কয়েকদিনের বিরতি। তারপর রবিবার থেকে ফের উত্তপ্ত বাংলাদেশ। একদিনে মৃত্যু হয়েছে প্রায় একশোজনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় তিনশো। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতের পথে রওনা দিয়েছেন।

ইতিমধ্যেই সরকারের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশব্যাপী কারফিউয়ের পাশাপাশি মোবাইল ইন্টারনেটেপ ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

bangladesh

  • কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু

আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। যা জুলাইয়ে তীব্র আকার নেয়। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে লড়াই করা পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে কোটা বাতিলের আহ্বান জানানো হয়। ২০১৮ সালে সরকার কোটি বাতিল করলেও, হাইকোর্টের আদেশে তা ফের চালু হয়। পরবর্তী সময়ে জুলাইয়ের শেষের দিকে সুপ্রিম কোর্টের আদেশের পরে কিছুটা শান্তির মুখ দেখে বাংলাদেশ।

  • নাশকতায় জড়িত বিক্ষোভকারীরা

নতুন করে শুরু হওয়া হিংসা নিয়ে প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, বিক্ষোভকারীরা নাশকতায় জড়িত। তিনি আরও বলেছেন, প্রতিবাদকারীরা যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত ছিল তারা ছাত্র নয়, অপরাধী।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিরোধী জাতীয়তাবাদী দল এহং বর্তমানে নিষিদ্ধ জামায়ত-ই-ইসলামি দল এই আন্দোলনে মদত দিয়েছে। তারাই এই আন্দোলনকে সংগঠিত করেছে।

  • বিদেশমন্ত্রকের সতর্কতা

এদিনে ভারতের বিদেশ দফতরের তরফে দেশের সব নাগরিককে বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে যেতে এবং সেখানে এই মুহূর্তে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য চরম সতর্কতা অবলম্বন করতে বলেছে। পাশাপাশি রাস্তাঘাটে তাঁদের চালচল সীমিত করতেও বলা হয়েছে। ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

  • আবার রাস্তায় কেন আন্দোলনকারীরা?

কোটা সংস্কার নিয়ে বিক্ষোভ থেমে গেলেও বিক্ষোভকারীরা অসহযোগিতা হিসেবে জনগণকে ট্যাক্স বা ইউটিলিটি বিল না দেওয়ার এবং রবিবার কাজের জন্য উপস্থিত না হওয়ার আহ্বান জানায়। অফিস, ব্যাঙ্ক, কারখানা খোলা থাকলেও, ঢাকা ও অন্য শহরে যাত্রীরা তাঁদের কর্মস্থলে যেতে চ্যালেঞ্জের মুখে পড়েন।

বিক্ষোভকারীরা ঢাকার শেহবাগ এলাকার সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়। বিক্ষোভকারীরা ঢাকার মুখ্য মহানদর আদালতে একটি প্রিজন ভ্যান ভাঙচুর করে। অন্য ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ জনতার ওপরে বুলেট, রাবার বুলেট ওব টিয়ার গ্যাসের শেল ফাটায়। বিক্ষোভকারীরা গাড়ি ও ক্ষমতাসীন দলের অফিসে আগুন ধরিয়ে দেয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হিংসার রূপ নেওয়ায় প্রথমে ১৭ অগাস্ট মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তারপর ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড পরিষেবার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ২৩ জুলাই ব্রডব্যান্ড পরিষেবা আংশিকভাবে ফেরানো হয়। তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল। তারপর তা কয়েকদিনের জন্য চালু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+