ইজিপ্টের কাপড়ের কারখানায় আগুন, নিহত ২০ জন, আহত ২৪
ইজিপ্টের কাপড়ের কারখানায় আগুন, নিহত ২০ জন, আহত ২৪
বৃহস্পতিবার ইজিপ্টের একটি কাপড়ের কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ২০ জনের এবং এই ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। ঘটনাস্থানে পৌঁছায় ১২টি দমকলের ইঞ্জিন। কারখানার আগুনের ধোঁয়ায় গোটা এলাকা ভরে গিয়েছে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

সূত্রের খবর, এই আগুনের তদন্তের জন্য তদন্তকারী দল গঠন করা হয়েছে। জানা গিয়েছে, উত্তর কায়রোর একটি কাপড়ের দোকানে এই আগুন ধরে। চারতলা বিশিষ্ট এই কারখানায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় এই ঘটনা ঘটে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানা গিয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সাম্প্রতিক বছরে ইজিপ্ট শহরে বহু আগুন লাগার ঘটনা ঘটেছে। এই কাপড়ের কারখানাটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এবং ২০১১ সালের সুরক্ষা বিধিও মানেনি।
গত বছর রাজধানীর টুইন শহর গিজাতে লাইসেন্সবিহীন একটি জুতোর গুদামঘরে আগুন ধরে যায়। এই গুদামঘরের পাশেই ছিল ১৩ তলার একটি বহুতল। দমকল বাহিনীর উদ্যোগে সব বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে আসা হয় এবং কোনও হতাঙতের খবর পাওয়া যায়নি। গত বছর ব্যস্ততম কায়রো হাইওয়েতে তেলের পাইপ লিক করে আগুন ধরে যায় বেশ কিছু গাড়িতে যাতে আহত হন ১৭ জন।












Click it and Unblock the Notifications