ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ১২ জনের, তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের
El Salvador stadium stampede News: পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ১২ জনের। ফুটবল দেখতে গিয়ে চাঞ্চল্য ঘটনা। আর তাতেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘটনায় আরও বেশ কয়েকজন আহত বলে খবর।
যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় অন্তত শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্য আমেরিকার El Salvador-এর একটি ফুটবল স্টেডিয়ামে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মৃতের তালিকায় বেশ কয়েকজন মহিলা আছে বলেও খবর।
কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নির্দেশ স্থানীয় প্রশাসনের। এর মধ্যে কোনও গাফিলতি রয়েছে কিনা তা একেবারে গভীরে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের আওতা থেকে যাতে কেউ বাদ না না যায় সেই নির্দেশ দিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে। অন্যদিকে পুলিশ প্রশাসন জানাচ্ছে ওই স্টেডিয়ামে স্থানীয় স্তরে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই মতো বহু মানুষ সেই ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন বলে খবর। যদিও ওই স্টেডিয়ামে চার হাজারেরও বেশি দর্শাকাসন রয়েছে।

এরপরেও কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। যদিও আধিকারিকরা জানাচ্ছেন, ওই স্টেডিয়ামে Alianza এবং FAS নামে স্থানীয় দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা ছিল। মূলত তা দেখতেই দুই দলেরই কয়েকশ সমর্থক জড়ো হয়েছিলেন।
কার্যত স্টেডিয়ামে ঢোকা নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে। একটা সময় স্টেডিয়ামের গেট ব৯ন্ধ করে দেওয়া হয়। কিন্তুন এরপরেও মানুষ ঢোকার চেষ্টা চালান। আর তা নিয়েই হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই এহেন ভয়াবহ ঘটনা বলে জানা গিয়েছে।

ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এবং উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। কার্যত যুদ্ধকালিন তৎপরতায় উদ্ধারকাজে নামে প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হয় একাধিক হাসপাতালে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়।
ঘটনার পরেই ওই ফুটবল ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ইতিমধ্যে স্থানীয় ফুটবল ক্লাবগুলির তরফে এই ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications