সোলেইমানি হত্যার পর ইরানের পাল্টা হামলায় আহত অন্তত ১১ মার্কিন সেনা
সোলেইমানি হত্যার পর ইরানের পাল্টা হামলায় আহত অন্তত ১১ মার্কিন সেনা
গত ৩রা জানুয়ারি ভোর রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হানায় মৃত্যু হয় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের কম্যান্ডার জেনারেল কাসেম সোলেইমানির। ঘটনার তীব্র নিন্দা করে ভয়ঙ্কর বদলার হুমকি দিয়েছে ইরান। আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ইরান-আমেরিকার সম্পর্ক। পরিস্থিতি অগ্নিগর্ভ হলে ইরাকি ঘাঁটির রক্ষার্থে মোতায়েন করা হয় মার্কিন সেনা।

এরপর ৮ই জানুয়ারি মার্কিন বিমান বাহিনীর উপর হামলা চালায় ইরান। পাশাপাশি, এই প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, আল-আসাদ বিমান ঘাঁটিতে ৮ ই জানুয়ারি ইরানি হামলায় কোনও মার্কিন সেনা নিহত না হলেও, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন মার্কিন সেনা। তারা এখনো চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদিও এরা আগে মার্কিন সেনার তরফে দাবি করা হয়েছিল হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সূত্রের খবর, আক্রমণের পূর্বাভাস পাওয়া মাত্রই প্রায় ৫ হাজার মার্কিন সেনাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়। আর তার জেরেই মার্কিন সেনারা সে যাত্রায় প্রাণে বেঁচে যান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications