রুশ সেনার অবরোধে ১০ হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে মারিউপোলে, দাবি মেয়রের

রুশ সেনার অবরোধে ১০ হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে মারিউপোলে, দাবি মেয়রের

বুচার পর এবার মারিউপোল! ইউক্রেনের বুচা শহরে সাধারণ নাগরিকদের অর্ধদগ্ধ মৃতদেহের স্তুপ সামনে আসায় সারা বিশ্বজুড়ে রাশিয়ার সেনাবাহিনীর সমালোচনায় মুখর হয়েছে শান্তিকামী মানুষ৷ এবার ইউক্রেনের বন্দর নগরীর মারিউপোলে ১০ হাজার সাধারণ মানুষের জীবনহানি হয়েছে বলে দাবি করলের শহরটির মেয়র৷ সোমবার মারিউপোলের মেয়র বলেছেন, শহরে রুশ অবরোধে ১০ হাজারেরও বেশি অসামরিক লোক মারা গিয়েছে।

রুশ সেনার অবরোধে ১০ হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে মারিউপোলে, দাবি মেয়রের

মারিউপোলের মেয়রের মতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে, কারণ কয়েক সপ্তাহের আক্রমণ এবং অবরোধের কারণে মারিউপোলের লোকদের লাশ রাস্তায় পড়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন৷ মারিউপোলের বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, রাশিয়ান বাহিনী বহির্বিশ্বের কাছ থেকে হত্যাকাণ্ড লুকানোর প্রয়াস করছে৷ এবং সে কারণেই মারিউপোল শহরটিকে কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পরপরই শুরু হওয়া রুশ হামলার কারণে মারিউপোল অবরুদ্ধ হয়ে গিয়েছে। ইউক্রেনের দাবি মতো এই শহরটিই যুদ্ধের সবচেয়ে নৃশংস হামলার শিকার হয়েছে।

বয়চেঙ্কো সম্প্রতি জানিয়েছেন যে রুশ বাহিনী মারিউপোলের মৃতদেহগুলি পুড়িয়ে ফেলে প্রমাণ লোপাটের জন্য মোবাইল শ্মশান সরঞ্জাম এনেছে। বয়চেঙ্কো বলেছেন, রাশিয়ান বাহিনী অনেক লাশ একটি বিশাল শপিং সেন্টারে নিয়ে গিয়েছে যেখানে স্টোরেজ সুবিধা এবং রেফ্রিজারেটর রয়েছে। তিনি আরও দাবি করেছেন, মারিউপোল শহরে রাশিয়ান বাহিনী বিশেষ পদ্ধতিতে মৃতদেহ পোড়ানোর বিষয়ে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ঠিক কোন সোর্স থেকে তিনি এই খবর পেয়েছেন তা পরিষ্কার করেননি মেয়র। প্রসঙ্গত মারিউপোলে প্রায় ১ লক্ষ ২০ হাজার অসামরিক নাগরিকের খাদ্য, জল, উষ্ণতা এবং যোগাযোগের তীব্র প্রয়োজন রয়েছে বলে মেয়র জানিয়েছেন।

বয়চেঙ্কো আরও বলেছেন, মারিউপোলের কেবলমাত্র সেই বাসিন্দারা যারা রাশিয়ান ক্যাম্পে আত্মসমর্পণ করেছেন তাদেরই শহর থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি যোগ করেছেন, এই মাসে রাজধানী কিইভের আশেপাশের শহরগুলি থেকে রাশিয়ান বাহিনী পিছু হটার পর রাশিয়ান সেনার হাতে খুন হওয়া অসামরিক নাগরিকদের বিপুল সংখ্যক মৃতদেহ আবিষ্কারের ফলে ইতিমধ্যেই ইউক্রেন এবং পশ্চিমের দেশগুলির কাছ থেকে ব্যাপক নিন্দা করা হয়েছে রাশিয়ার৷ একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+