শনিবার বা আগেই হদিশ মিলবে নিখোঁজ বিমানের, দাবি জ্যোতিষীর

ওই জ্যোতিষীর নাম যুবরাজ সাওমা। মালয়েশিয়ার সংবাদপত্র 'মালয়েশিয়ান স্টার'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেন বিমানটি হারিয়ে গিয়েছিল এবং কেন শনিবার বা তার আগে হদিশ মিলবে, তা বুঝতে গ্রহের অবস্থান জানা দরকার। তাঁর মতে, যে দিন বিমানটি উড়েছিল, সেটা ছিল অপয়া দিন। অষ্টমী। চন্দ্রের অবস্থান অষ্টমীতে থাকলে সেইদিন যাত্রা করা অশুভ।
এবার তাঁর আরও ব্যাখ্যা, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতির দশা। এখন কয়েকদিন আধিপত্য থাকবে বৃহস্পতির। ফলে শুভযোগ শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর কথায় ভরসা করলে বিফলে যাবে না তল্লাশি অভিযান। ফলে তল্লাশি আরও জোরদার করা উচিত।
সবার ভাগ্যে কী একই নিয়তি লেখা ছিল? তাঁর জবাব, না, সেটা নয়। কারও কারও কোষ্ঠীতে শুভযোগ ছিল ওইদিন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কেউ মাটি ছেড়ে উঠে গেলে বা মাটির সঙ্গে সংযোগ না থাকলে কোষ্ঠীর শুভযোগগুলি অকেজো হয়ে পড়ে। তখন যে কোনও ধরনের বিপদ ঘটতে পারে। নিখোঁজ বিমানের যাত্রীদের ক্ষেত্রেও তাই হয়েছে।
এদিকে, এক সপ্তাহ পরেও কোনও চিহ্ন পাওয়া যায়নি বিমানটির। চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপিন্স জাহাজ, বিমান পাঠিয়েছে তল্লাশির উদ্দেশ্যে। উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে ভারতও। কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications