বাইডেন-হ্যারিসকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে! এবার ট্রাম্পকে নিয়ে বড় 'বার্তা'
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলা হ্যারিস। প্রসঙ্গত জ্যোতিষী অ্যামি ট্রিপ জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ডেমোক্র্যাটদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাও ফলে গিয়েছে।
এবার জ্যোতিষী অ্যামি ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামি ট্রিপ মনে করেন ডোনাল্ড ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন।

- কী বলছেন অ্যামি ট্রিপ
অ্যামি ট্রিপ নিজের ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে ইন্টারনেটের সব থেকে কুখ্যাত জ্যোতিষী হিসেবে বর্ণনা করেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রহের গতিবিধি অনুযায়ী আমেরকিরা পরবর্তী কমান্ডার ইন চিফ কে হবেন? জবাবে অ্যামি ট্রিপ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সূর্য তাঁর ক্যারিয়ারের পেন্টহাউসে রয়েছে। য়া বাস্তবের জন্য উপযুক্ত।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে অ্যামি ট্রিপ বলেছেন, ট্রাম্পের সূর্য তাঁর ক্যারিয়ারের পেন্ট হাউসে থাকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জয় নিশ্চিত করার জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে। তবে এই পরিস্থিতিতেও ট্রাম্পের সঙ্গে আরও কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলেও জানিয়েছেন অ্যামি। তিনি জানিয়েছেন, ট্রাম্পের ইউরেনাস স্বর্গের মধ্যে অবস্থিত। যা তাঁর ক্যারিয়ার ও লক্ষ্য অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটার ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত জ্যোতিষীরা ইউরেনাসকে আকস্মিক উত্থান-পতন এবং বড় পরিবর্তনের গ্রহ বলেই মনে করেন। এটি সব গ্রহের মধ্যে প্রাচীনতম বলে বিবেচিত হয়। ইউরেনাস স্বর্গ ও আকাশের ওপরে রাজত্ব করে।
অ্যামি ট্রিপ আরও বলেছেন, অগাস্ট মাস আমেরিকার জন্য় কঠিন সময় হতে পারে। সেখানে রাজনৈতিক হিংসা ছড়াতে পারে।
- মিলে গিয়েছে অ্যামির ভবিষ্যদ্বাণী
এর আগে অ্যামি ট্রিপ ২১ জুলাই ভবিষ্যদ্বাণী করেছিলেন জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত নেবেন। সেই দিনই জো বাইডেন ঘোষণা করেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সেই দিনটি ছিল পূর্ণিমার।
তারও আগে ২০২০-র ১১ অগাস্ট অ্যামি ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্।যারিস ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন। প্রসঙ্গত কমলা হ্যারিস ইতিমধ্যেই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।












Click it and Unblock the Notifications