করোনার নতুন ভ্যারিয়েন্টকে কাবু করতে অ্যাস্ট্রাজেনিকার বুস্টার ডোজ, ৪ দেশে শুরু ট্রায়াল
শুরু হয়ে গেল করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) ট্রায়াল। রবিবার থেকে অ্যাস্ট্রাজেনিকা ( astrazeneca) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ( university of oxford) তরফে এই ট্রায়াল শুরু করা হয়েছে। বিটা ভ্যারিয়ে
শুরু হয়ে গেল করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) ট্রায়াল। রবিবার থেকে অ্যাস্ট্রাজেনিকা ( astrazeneca) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ( university of oxford) তরফে এই ট্রায়াল শুরু করা হয়েছে। বিটা ভ্যারিয়েন্টের (beta variant) বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম এই বুস্টার ভ্যাকসিন (booster vaccine) দাবি করা হয়েছে এই দুই সংস্থার তরফে। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং পোল্যান্ড এই চার দেশে ২২৫০ জনের ওপর ট্রায়াল চালানো হবে। প্রসঙ্গত এই দুই সংস্থার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন ভারতে তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট।

বুস্টার টিকাকরণে টার্গেট যাঁরা
এই বুস্টার ভ্যাকসিনেশনের ট্রায়ালে যাঁদের বেছে নেওয়া হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন, যাঁরা অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনিকার দুটো ডোজই নিয়েছে তাঁরা, অথবা ফাইজারের মতো এমআরএনএ ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁরা এবং যাঁরা এখনও কোনও ভ্যাকসিনই নেননি তাঁদেরও এই তালিকায় রাখা হয়েছে।

আগেকার ভ্যাকসিন থেকে কিছু পরিবর্তন
নতুন ভ্যাকসিনকে AZD2816 নামে চিহ্নিত করা হয়েছে। এই ভ্যাকসিনে অ্যাস্ট্রাজেনিকার আগেকার ভ্যাকসিনের বেসই রাখা হয়েছে। তবে খুব সামান্য জেনেটিক পরিবর্তন করা হয়েছে। বিটা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনের ওপরে ভিত্তি করেই তা করা হয়েছে।

করোনাকে দূরে রাখতেই নতুন প্রচেষ্টা
বর্তমান ভ্যাকসিনের বুস্টার ডোজের পরীক্ষা এবং নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন এই মুহূর্তে জরুরি। করোনা দূরে রাখতেই তার ব্যবহারের প্রয়োজন। জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ডিরেক্টর তথা চিফ ইনভেস্টিগেটর অ্যান্ড্রু পোলার্ড।
প্রসঙ্গত ব্রিটেন ইতিমধ্যেই সফলভাবে ভ্যাকসিন পর্ব শেষ করেছে। কিন্তু তা কতদিন সুরক্ষা দিতে পারবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মাহেশি রামস্বামী বলেছেন, এই পরীক্ষার ফলই বলে দেবে, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে নতুন কোনও ডোজের প্রয়োজন আছে কিনা।

ফল পাওয়া যাবে এবছরেই
এই পরীক্ষার ফল এবছরেই পাওয়া যাবে। বর্তমানে যেসব ভ্যাকসিন রয়েছে, তা বিটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে কম কার্যকরী। ইতিমধ্যেই অবশ্য ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে দাপিয়ে বেড়াচ্ছে। যা চিন্তুর বিষয় হয়ে উঠেছে। তবে এথন যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা গুরুতর অসুস্থতা রোধে কার্যকরী বলেই দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications