করোনা ভ্যাকসিন ট্রায়ালে ধাক্কা ব্রিটেনের, অসুস্থ স্বেচ্ছাসেবী, ট্রায়াল বন্ধ করল অ্যাস্ট্রাজেনকা

করোনা ভ্যাকসিন ট্রায়ালে ধাক্কা ব্রিটেনের, অসুস্থ স্বেচ্ছাসেবী, ট্রায়াল বন্ধ করল অ্যাস্ট্রাজেনকা

ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন স্বেচ্ছাসেবী। বিপদ আঁচ করেই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনকা। অক্সফোর্ডের গবেষকদের সঙ্গে করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরি করছিল অ্যাস্ট্রাজেনকা। কিন্তু মাঝ পথেই ঘটল বিপত্তি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তার কারণেই আপাতত করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান বন্ধ করা হল।

অসুস্থ স্বেচ্ছাসেবী

অসুস্থ স্বেচ্ছাসেবী

করোনা ভ্যাকসিন তৈরির কথা প্রথম জানিয়েছিল অক্সফোর্ড। ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনকার সঙ্গে যৌথ উদ্যোগে করোনা ভ্যাকসিন তৈরি করছিল সংস্থাটি। তােত সামিল গয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউটও। ২০২১ সালের জানুয়ারিতেই অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন ভারতে আসার কথা। কিন্তু মাঝ পথেই গণ্ডগোল হয়ে গেল। ভ্যাকসিন ট্রায়ালের পর অসুস্থ হয়ে পড়লেন স্বেচ্ছাসেবী।

 ট্রায়াল বন্ধ

ট্রায়াল বন্ধ

করোনা ভ্যাকসিন ট্রায়ালের পরেই অসুস্থ হয়ে পড়েন এক স্বেচ্ছাসেবী। তারপরেই করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করে দেয় অ্যাস্ট্রাজেনকা। সংস্থার মুখপত্র জানিয়েছেন, কেন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন নেয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন সেটা খতিয়ে দেখছে কমিটি। তার সন্তোষজনক কারণ না মেলা পর্যন্ত ট্রায়াল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

 ভারতে কবে আসছে ভ্যাকসিন

ভারতে কবে আসছে ভ্যাকসিন

ভারতের হাতে কবে করোনা ভ্যাকসিন আসছে তার ইঙ্গিত দিয়েছেন এইমসের চিকিৎসক। তিনি জানিয়েছেন কোভ্যাকসিনের ট্রায়াল রান সাফল্যের সঙ্গে চলছে। সেপ্টেম্বরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। তারপরে অক্টোবরে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। আশা করা হচ্ছে ২০২১ সালের প্রথমের দিকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন হাতে পাবে ভারত।

 লাগাম ছাড়া করোনা সংক্রমণ

লাগাম ছাড়া করোনা সংক্রমণ

এদিকে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। ৯০,০০০ থেকে ৯১,০০০ করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে ভারতে। তারমধ্যে আবার আনলক ৪ শুরু হওয়ায় একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েেছ। শুরু হয়েছে মেট্রো চলাচল। স্কুল খোলারও অনুমতি দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+