ধেয়ে আসছে বুর্জ খলিফার থেকেও বড় গ্রহাণু
ধেয়ে আসছে বুর্জ খলিফার থেকেও বড় গ্রহাণু
পৃথিবীর কাছ দিয়ে যাবে এক বিশালাকায় গ্রহাণু। আর তার আকার শুনলে চমকে যাবেন। বুর্জ খলিফার থেকেও বড়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর তাই সেদিকেই নজর রয়েছে মহাকাশ গবেষকদের।

জানা গিয়েছে এর নাম অ্যাস্টেরয়েড ৭৪৮২। সেটিই পৃথিবীর কাছ দিয়ে যাবে। জানা যাচ্ছে ১৮ জানুয়ারি এটি পৃথিবীর কাছ দিয়ে যাবে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ জানিয়েছে, ঘণ্টায় ৬৯ হাজার ২০০ কিলোমিটার বেগে উড়ছে বিশাল গ্রহাণুটি, যার ব্যাস প্রায় ৩,২৮০ ফুট। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় দ্বিগুণ লম্বা তো বটেই পাশাপাশি বুর্জ খলিফার থেকেও এটি বড়।
অ্যাস্টেরয়েড ৭৪৮২, ১৯৯৪-পিসিওয়ান নামে পরিচিত।
জানা গিয়েছে, পৃথিবীর ১৯ লক্ষ কিলোমিটার দূর দিয়ে এই গ্রহাণু বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে। সেদিক থেকে দেখলে ওই ১৯ লক্ষ কিলোমিটার পৃথিবী এবং চাঁদের দূরত্বের পাঁচগুণ। তবে মহাকাশবিজ্ঞানের মতে এটি 'নিয়ার আর্থ অবজেক্ট' বা পৃথিবীর কাছের বস্তুই।
জানা গিয়েছে, ১৯৯৪ সালেই জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ম্যাকনট এই বিশাল গ্রহাণুটি দেখেছিলেন। তিনি এর পর্যবেক্ষণ করতেন। অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিং অবজারভেটরি থেকে। এর পরে বিজ্ঞানীরা এর দিকে নজর রেখেছিলেন এর দিকে। ধীরে ধীরে এর কক্ষপথ নির্ধারণ করতে সক্ষম হন তাঁরা।
গত বছর ২৫ জুলাই পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে গিয়েছিল এমনই এক গ্রহাণু। এর ব্যাস ছিল ২২০ মিটিরা। ওইদিন রাত ৩টে নাগাদ পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গিয়েছিল ওই গ্রহাণু। পেরোবার সময় পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ৪.৭ মিলিয়ন কিলোমিটার। এর আয়তন তাজমহলের তিন গুণ বড় ছিল বলে জানা গিয়েছিল।












Click it and Unblock the Notifications