ঘণ্টায় ৬৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে 2021KTI, অভিমুখ পৃথিবীর দিকে
ঘণ্টায় ৬৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে 2021KTI, অভিমুখ পৃথিবীর দিকে
বিশ্বজুড়ে এখন করোনার মহামারী চলছে। বাইরে আবার শুরু হয়েছে সৌরঝড়। এরই মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিরাটাকার গ্রহাণু। আইফেল টাওয়ারের থেকেও বড় সেই গ্রহাণু ১ জুন মঙ্গলবার ধেয়ে আসবে পৃথিবীর অভিমুখে। একটা নয় আরও কয়েকটি গ্রহাণু ধেয়ে আসছে, তার প্রথমটি হল 2021KTI।

2021KTI-র ব্যাস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুট
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশ থেকে পৃথিবী অভিমুখে ধেয়ে আসা গ্রহাণু 2021KTI-র ব্যাস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে। আইফেল টাওয়ারের থেকেও বড়। নাসা জানিয়েছে, এই গ্রহাণুতে বিপদের আশঙ্কা রয়েছে। এদিন ওই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে আসবে। তবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে নাসা।

ঘণ্টায় ৬৪৩৭৪ কিলোমিটার গতিবেগ 2021KTI-র
2021KTI ১ জুন পৃথিবীর পাশ দিয়ে ধেয়ে যাওয়ার সময় এর গতিবেগ হবে ঘণ্টায় ৬৪৩৭৪ কিলোমিটার। এই গতিতে পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ানক বিপদ ঘটতে পারত। কিন্তু সই সম্ভাবনা নেই। সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে গ্রহাণুটি সবথেকে কাছে আসবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে দূরত্ব হবে ৪৫ লক্ষ কিলোমিটার
গ্রহাণু 2021KTI যখন পৃথিবীর সবথেকে কাছে আসবে, তখন পৃথিবী থেকে তার দূরত্ব হবে ৪৫ লক্ষ কিলোমিটার। তাহলে এত দূরত্বে থাকা সত্ত্বেও এই গ্রহাণুকে বিপদ বলে মনে করছেন কেন বিজ্ঞানীরা। জবাবে নাসা জানিয়েছে, মহাজাগতিক যা কিছু সবই পৃথিবীর পক্ষে বিপজ্জনক বলে ধরা হয়।

ঘুম থেকে জেগে উঠেছে সূর্য, আসতে পারে সৌর-ঝড়
করোনা মহামারীতে জর্জরিত গোটা বিশ্ব। দেড় বছরেরও বেশি সময় ধরে করোনার কোপে মৃত্যুমিছিল চলছে। এরই মধ্যে আরও আতঙ্কের খবর দিলেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীদের পূর্বাভাস, ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। যে কোনওদিন ধেয়ে আসতে পারে সৌর-ঝড়। একে বৈজ্ঞানিক ভাষায় জিওম্যাগনেটিক ঝড় বলে আখ্যায়িত করা হয়েছে।












Click it and Unblock the Notifications