সিরিয়া যুদ্ধ: জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের পরও হামলা অব্যাহত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাশের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়।

বৃহস্পতিবার বিদ্রোহী অধ্যূষিত হাযা শহরে হামলা চালানো হয়
Getty Images
বৃহস্পতিবার বিদ্রোহী অধ্যূষিত হাযা শহরে হামলা চালানো হয়

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেও বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলে সেনা আক্রমণ চালিয়েছে সিরিয়া।

রাজধানী দামাস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘুটায় গত এক সপ্তাহে সিরিয়ার সরকারী বাহিনীর বোমা হামলায় ৫০০র বেশী মানুষ মারা গেছে।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রোববার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়াকে অনুরোধ করেছে ফ্রান্স ও জার্মানি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন-আলাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

তবে যুদ্ধবিরতির সমেঝাতা অনুযায়ী, ইসলামী জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয় ও রুশ সেনাবাহিনী।

আরও পড়ুন:

সেন্সর প্যাচ: স্ট্রোক রোগীদের আশীর্বাদ

ধর্ষিতা রোহিঙ্গা নারীদের জীবন ছ'মাস পর

পিছিয়ে গেল খালেদা জিয়ার জামিনের সম্ভাবনা

চিকৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে হাসপাতালগুলোতে
AFP
চিকৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে হাসপাতালগুলোতে

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই বিদ্রোহী অধ্যূষিত এলাকায় আক্রমণ চালায় সিরিয় সরকারি বাহিনী।

ত্রাণ সংস্থা সিরিয়ান অ্যামেরিকান মেডিক্যাল সোসাইটি বিবিসিকে জানায়, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

পূর্ব ঘুটার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে রোববার জানানো হয় সরকারি ও বিদ্রোহী পক্ষ থেকে।

এরমধ্যে ইরান জানিয়েছে, তারা 'যুদ্ধবিরতি'র সিদ্ধান্তকে সম্মান করবে, তবে যুদ্ধবিরতির আওতার বাইরে থাকা অঞ্চলে ইসলামী জঙ্গীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখবে তারা।

বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক ইরান ও রাশিয়া ।

বোমা বিস্ফোরণের পর উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা
AFP
বোমা বিস্ফোরণের পর উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা

যুদ্ধবিরতির বাইরে কারা?

পূর্ব ঘুটার বিদ্রোহীরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত। জাতিসংঘের যুদ্ধবিরতির খসড়ায় ইসলামিক স্টেট, আল কায়েদা ও নুসরা ফ্রন্ট অন্তর্ভূক্ত নেই।

নুসরা ফ্রন্ট পূর্বে আল কায়েদার সাথে সম্পৃক্ত ছিল। বর্তমানে তারা হায়াত তাহরির-আল-শামস নামে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর জোট।

সিরিয় সরকার বলেছে, হায়াত তাহরির-আল-শামসের উপস্থিতির কারণেই পূর্ব ঘুটর দখল নিতে আগ্রাসন চালাচ্ছে তারা।

পূর্ব ঘুটিার বর্তমান অবস্থা কি?

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পূর্ব ঘুটাকে 'ভূ-পৃষ্ঠে নরক' হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত এক সপ্তাহে সিরিয়ার সরকারী বাহিনীর ক্রমাগত বোমা হামলায় ৫০০র বেশী সাধারণ মানুষ মারা গেছে। যাদের মধ্যে অন্তত ১২১ জন শিশু।

যদিও বেসামরিক ব্যক্তিদের ওপর আক্রমণের অভিযোগ বারবার অস্বীকার করেছে সিরিয় সরকার। তাদের ভাষ্যমতে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+