অ্যাসিড হামলায় ধাক্কা খেল তরুণীর মডেল হওয়ার স্বপ্ন, লন্ডনের এই ঘটনা এখন ভাইরাল ইন্টারনেটে

পূর্ব লন্ডনে এক উঠতি মডেলের উপরে অ্যাসিড হামলা। রেশম খান নামে ওই যুবতীর বাম চোখ, মুখ পুড়ে গিয়েছে। ত্বকের চিকিৎসা করালে তবেই সেই দগদগে ঘা ঢাকা সম্ভব।

রেশম খান নামে এক উঠতি মডেল ও তাঁর তুতো দাদা জামিল মুক্তার ট্রাফিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে তাদের উপরে অ্যাসিড হামলা হয়। পূর্ব লন্ডনের এই ঘটনায় রেশমের শরীরের উপরের অংশের অনেকটাই পুড়ে গিয়েছে।

তুতো দাদা জামিলের সঙ্গে গত দু'বছরে তাঁর দেখা হয়নি। জন্মদিন উপলক্ষ্যে দেখা করেন দুজনে। ৩৭ বছরের জামিল ভাবতেও পারেননি তাঁর সামনেই বোনকে এমন ঘটনার শিকার হতে হবে।

লন্ডনে গাড়ির মধ্যে উঠতি মডেলের উপরে অ্যাসিড হামলা

জামিল জানিয়েছেন, মুখে অ্যাসিড নিয়ে প্রায় ৪৫ মিনিট রাস্তায় সাহায্য চেয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাও অ্যাম্বুল্যান্স আসেনি। পরে এক পথযাত্রী তাদের হাসপাতালে নিয়ে আসেন। স্পেশাল বার্ন ইউনিটে রেশমকে ভর্তি রাখা হয়েছে।

রেশম বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী। এবার পাশ করার পরে তিনি কাজে যোগ দিতে চলেছিলেন। তবে অ্যাসিড হামলার পরে পুরো জগতটাই এলোমেলো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রেশমের বাম চোখ, মুখ পুড়ে গিয়েছে। ত্বকের চিকিৎসা করালে তবেই সেই দগদগে ঘা ঢাকা সম্ভব।

বন্ধুর বিপদে সহপাঠীরা এগিয়ে এসে তহবিল তৈরি করেছেন। তবে অর্থ দিয়ে কতটুকুই বা সাহায্য করা যায়। যেভাবে লন্ডনের রাস্তায় অ্যাসিড হামলার শিকার হতে হল তা একজন মেয়ের জীবন তছনছ করার পক্ষে যথেষ্ট। এখন দেখার রেশম ও জামিল কীভাবে নিজেদের সামলে উঠতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+