তালিবানি ফতোয়াতে বোরখার আড়ালে মুখ লুকোচ্ছেন আফগান মেয়েরা! কেমন জীবন কাটাচ্ছেন আশরফ গনির মেয়ে?
আফগানিস্তান জুড়ে চরম অস্থিরতা। তালিবানের দখলদারির পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসতে উদ্যত সে দেশের মানুষ। দেশ ছেড়ে চলে গিয়েছে আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি, আশ্রয় নিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে।
আফগানিস্তান জুড়ে চরম অস্থিরতা। তালিবানের দখলদারির পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসতে উদ্যত সে দেশের মানুষ। দেশ ছেড়ে চলে গিয়েছে আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি, আশ্রয় নিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে।
কিন্তু কোথায় গেলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট ঘানির কন্যা মরিয়ম?
বুধবার অর্থাৎ তালিবানের কাবুল দখলের কয়েকদিন পরই নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেল তাঁকে।

বান্ধবীদের সঙ্গে রাস্তায় ঘুরছিলেন তিনি
৪২ বছরের মরিয়ম ঘানি। বান্ধবীদে সঙ্গে রাস্তায় ঘুরছিলেন তিনি। ব্রুকলিনের রাস্তায় এ দিন দেখা গিয়েছে তাঁকে। রাস্তাত ধারে হাঁটছিলেন তিনি, স্গে ছিলেন তাঁর কিছু বান্ধবী। ৪২ বছরের মরিয়ম পেশায় চিত্র পরিচালক।
ক্লিন্টন হিল এলাকায় এক বিলাসবহুল বিল্ডি-এ বাস করেন তিনি। সম্প্রতি একটি ইন্সটাগ্রামের একটি পোস্টে তিনি লিখেছিলেন যে, তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও পরিবারের জন্য অত্যন্ত চিন্তিত।
আফগানিস্তানের থেকে যাওয়া বন্ধু ও সহকর্মীদের জন্য চিন্তিত বলে জানান তিনি।

ইন্সটাগ্রামে মরিয়ম লিখেছিলেন...!
আফগানিস্তানের পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কোন্ মন্তব্য করতে চাননি মরিয়ম।
ব্রুকলিনেই জন্মেছেন মরিয়ম, বড় হয়েছেন মেরিল্যান্ডে। অনুমান করা হচ্ছে, আশরফ ঘানি দেশ ছাড়ার পর মেয়ের সঙ্গে এখনও দেখা হয়নি।
গত সোমবার অর্থাৎ তালিবানের হাতে কাবুলের দখলদারি চলে যাওয়ার ঠিক পরেরে দিন ইন্সটাগ্রামে মরিয়ম লিখেছিলেন, 'আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমার পরিবারের জন্য খুব চিন্তা হচ্ছে।' তিনি জানিয়েছিলেন যে বন্ধু ও সহকর্মীদের সাহায্য করার জন্য মরিয়া চেষ্টা করছেন তিনি।

আমেরিকায় কেরিয়ার শুরু করেছেন মরিয়ম
তবে ঘানি সরকার চালানোকালীন কোনোদিনই সে ভাবে আফগানিস্তানে থাকেননি মরিয়ম ২০০২-তে যখন আশরফ ঘানি আফগান সরকারের কাজ শুরু করেন, তখন আমেরিকায় কেরিয়ার শুরু করেছেন মরিয়ম।
আমেরিকায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তিনি ভিজ্যুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করেন। তাঁর বেশ কিছু কাজ প্রদর্শিত বিশ্বের একাধিক মিউজিয়ামে। নিউ ইয়র্ক ও লন্ডনের মিউজিয়ামেও সংরক্ষিত হয়েছে তাঁর কাজ।

ছবির কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি!
ভেরমন্টে বেনিংটন কলেজে পড়ান তিনি। আফগানিস্তানে যে সব ছবির কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, সে সব সিনেমার কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, সেগুলি নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন মরিয়ম, যার নাম 'হোয়াট উই লেফট আনফিনিশড'।
সেই ছবি অনেক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আফগানিস্তান থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে ৮০ হাজার আমেরিকানকে ফেরানো সম্ভব হয়নি এখনও। গত পাঁচদিনে ৭০০০ জনকে ফেরাতে পেরেছে আমেরিকা। এখনও ৬০ থেকে ৭০ হাজার মানুষ অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications