তালিবানরা কাবুলা পা রাখতেই দেশ ছেড়েছেন, কেন এই পদক্ষেপ? প্রথম প্রতিক্রিয়াতেই ব্যাখ্যা দিলেন গনি
তালিবানরা কাবুলা পা রাখতেই দেশ ছেড়েছেন, কেন এই পদক্ষেপ? প্রথম প্রতিক্রিয়াতেই ব্যাখ্যা দিলেন গনি
তালিবানরা কাবুলের মািটতে পা রাখতেই আর সময় নষ্ট করেননি। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছাড়েন তিনি। একদিন আগে পর্যন্ত গনির কষ্ঠে প্রতিরোধ গড়ে তোলার ডাক শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তালিবানদের ভয়ে দেশ ছাড়তে হল গনিকে। পরে অবশ্য আশরফ ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি দেশ ছেড়েছেন। তালিবানরা রক্তের খেলায় মাতত বলেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আশরফ গনি। সেই রক্তক্ষয় রুখতেই তিনি পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট দেশছাড়ছেন শুনেই ক্ষোভে ফেটে পড়েছিলেন আফগানরা।

তালিবানদের দখলে কাবুল
তালিবানরা দখল করেছে কাবুল।গতকালই কাবুল দখল করেছে তারা। চরম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। গনির প্রাসাদ তছনচ করেছে তালিবানরা। আতঙ্কে কাবুল ছেড়ে পালাচ্ছেন অসংখ্য মানুষ। তালিবাদের আতঙ্কে কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ির ছবি ভাইরাল হয়েছে। বিমানের জয়গা পাওয়ার জন্য প্রবল হুড়োহুড়ি দেখা গিয়েছে আফগানদের মধ্যে। ভিসা ছাড়াই তারা দেশ ছাড়তে চাইছেন। কাবুলের রাস্তায় গাড়ির সারি। সকলেই তালিবান আতঙ্কে গোটা দেশ প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। আফগানিস্তানের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা দেশ ছাড়তে শুরু করেছেন। এমনকী কূটনীতিকরাও পালাতে শুরু করেছেন দেশ ছেড়ে।

দেশ ছাড়লেন গনি
তালিবানরা কাবুলে পা রাখতেই পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। শুধু পদত্যাগই করেননি দেশ ছেড়েছেন তিনি। সূত্রের খবর কাজাখস্তানে আশ্রয় নিয়েছেন গনি। সেখান থেকে অন্যদেশে যেতে পারেন। কেন তিনি দেশ ছাড়লেন তার ব্যাখ্যা দিয়েছেন আশরাফ। তিনি জানিয়েছেন দেশ না ছাড়লে রক্তের হোলি খেলত তালিবানরা।সেই রক্তক্ষরণ রুখতেই তিনি দেশ ছেড়েছেন। গনি দেশ ছাড়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়েছে দেশে। এই বিপদের সময় দেশবাসীকে ফেলে রেখে প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষোভে ফেটে পড়েছে আফগানরা। কাবুল বিমান বন্দরে দেশ ছাড়ার জন্য প্রবল হুড়ো হুড়ি দেখা গিেয়ছে। রাজধানী কাবুল তালিবানদের দখলে যেতেই প্রবল আতঙ্কে ভুগছেন আফগানরা।

নাম বদল আফগানিস্তানের
দেশ দখলে নিতেই আফগানিস্তানের নাম বদলে ফেলার কথা ঘোষণা করল তালিবানরা। ইসলামিক আমিরশাহি নাম করার কথা ঘোষণা করেছে। এদিকে তীব্র আতঙ্কে রয়েছেন আফগানরা। বিশেষ করে আফগান নারীরা। ২০ বছর আগের তালিবান শাসনের পরিস্থিতি ফের তৈরি হতে চলেছে বলে আশঙ্কা শুরু হয়েছে। যদিও তালিবানরা আগেই আস্বস্ত করেছে দেশবাসীকে। তাঁরা বলেছে নারীেদর উপর কোনও রকম অত্যাচার তারা হতে দেবে না। যাতে কাবুলে কেই লুঠ শুরু না করে এই অস্থিরতার সুযোগ নিয়ে সেকরণে তালিবানদের মিলিটারি বাহিনী কাবুল ঘিরে ফেলেছে বলে জানিয়েছেন তালিবান নেতারা।

যুদ্ধের অবসান
আফগান প্রেসিডেন্ট দেশ ছাড়তেই যদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালিবানরা। তারা আশরাফ গনির প্রাসাদের দখল নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন তিনি ভয় পেয়ে পালাবেন না। এবং তালিবানদের মত জঙ্গিদের কাছে কিছুতেই মাথানত করবেন না বলে জানিয়েছেন। তালিবানদের সঙ্গে কছুতেই একছাদের নীচে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। এদিকে তালিবানরা আশ্বস্ত করলেও গোটা দেশে চরম অস্থিরতা তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছেন আফগান নারীরা। ভারত নাগরিকদের ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। আফগান বিমানবন্দরের ভিড়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications